ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দিনাজপুরের বিরামপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৬ মৌসুমে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

আসাদুর রহমান হাবিব:

“কৃষক বাঁচলে বাঁচবে দেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান ২০২৬ মৌসুমে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৩টায় বিরামপুর চরকাই এলএসডিতে খাদ্য বিভাগ বিরামপুর, দিনাজপুরের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে ফিতা কেটে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুন, বিরামপুর খাদ্য অধিদপ্তর ও খাদ্য গুদামের কর্মকর্তা-কর্মচারীরা, উপজেলার মিল মালিক, কৃষক, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. এ জেড এম জাহিদ হোসেন ধান ও চাল সংগ্রহে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, সরকারি নির্ধারিত দামে ক্রয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে বক্তব্য দেন।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুন, এলএসডি খাদ্য বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তব্য শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অর্থনীতির ঘুরে দাঁড়াতে এখন একটা বড় ধাক্কা দরকার

error: Content is protected !!

দিনাজপুরের বিরামপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৬ মৌসুমে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

আপডেট টাইম : ১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :