ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দিনাজপুরের ফুলবাড়ীতে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আসাদুর রহমান হাবিব:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর শহরের গোলাম মোস্তফা জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর আবির চন্দ্র রায় নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সহপাঠীদের তথ্য মতে, বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর দেড়টার দিকে একসঙ্গে গোসল করতে বিদ্যালয়ের পুকুরে নামে কয়েকজন শিক্ষার্থী। এ সময় তাদের মধ্যে নবম শ্রেণির শিক্ষার্থী আবির চন্দ্র রায় নিখোঁজ হয়।

ঘটনাটি ছড়িয়ে পড়লে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়েও নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি।

পরে ডুবুরি দল আসার আগেই স্থানীয় দুইজন মৎস্যজীবী পুকুরে নেমে অনুসন্ধান চালান। একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে তারা আবির চন্দ্র রায়কে উদ্ধার করেন। পরে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবির চন্দ্র রায় ফুলবাড়ী গোলাম মোস্তফা জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার মেকানিক্যাল ট্রেডের নবম শ্রেণির শিক্ষার্থী। তিনি ফুলবাড়ী উপজেলার ২ নম্বর আলাদীপুর ইউনিয়নের গকুল গ্রামের বিজন চন্দ্র রায়ের ছেলে।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক পি. কে. সমীর চন্দ্র বলেন, বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত কর্মচারীর মৃত্যুর কারণে সেদিন ছুটি দেওয়া হয়েছিল। হয়তো সেই সুযোগে শিক্ষার্থীরা পুকুরে গোসল করতে নামে। নিখোঁজ হওয়ার খবর পেয়ে বিষয়টি জানতে পারি। দীর্ঘ সময় অনুসন্ধানের পর শিক্ষার্থীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান দুঃখ প্রকাশ করে বলেন, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় ডুবুরি দল আনার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে তারা পৌঁছানোর আগেই স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় ফুলবাড়ী গোলাম মোস্তফা জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

দিনাজপুরের ফুলবাড়ীতে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ১২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :