ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আসাদুর রহমান হাবিব:

দিনাজপুর জেলার ফুলবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছানের সভাপতিত্বে এ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার-প্রচারণা চালানোর নির্দেশনা দেন। এছাড়া উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ উপজেলার সাতটি ইউনিয়নের চেয়ারম্যানদের সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ, বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যপাড়া ক্যাম্পের ক্যাপ্টেন রায়হান উল হাসান, আনসার-ভিডিপি কর্মকর্তা সাহারা বানু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, এলুয়াড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম, শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান সামেদুল ইসলাম মাস্টার, বেতদিঘী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, কাজিহাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়াসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।

এছাড়াও সভায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন

error: Content is protected !!

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :