ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দিনাজপুরের ঘোড়াঘাটে বিকল ট্রাকের পেছনে ধাক্কা, সহকারী নিহত, চালক আহত

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন চালকের সহকারী আপন চন্দ্র দাস (২৬)। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক বিকাশ চন্দ্র দাস (৩০)। রোববার (২৯ মার্চ) রাত আড়াইটার দিকে পৌরশহরের ঘোড়াঘাট ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আপন চন্দ্র দাস নীলফামারীর ডিমলা উপজেলার কেয়াপাড়া গ্রামের বাসিন্দা। আহত চালক বিকাশ চন্দ্র দাস তার দুলাভাই বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৯ মার্চ) রাতে বালুবোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশ্যে যাওয়ার পথে পাতি ভেঙে সড়কে বিকল হয়ে পড়ে। পরে চালক ও হেলফার সেটি মেরামতের কাজ শুরু করেন। এ সময় হঠাৎ করে দ্রুতগতিতে বগুড়ার দিকে যাওয়া গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক বিকল ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সহকারী ক্যাবিনের ভেতরে আটকা পড়েন।

পরে স্থানীয়রা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকের ক্যাবিন থেকে সহকারীর মরদেহ উদ্ধার করেন। একই সঙ্গে আহত চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে যুবদলের প্রতিবাদ মিছিল

error: Content is protected !!

দিনাজপুরের ঘোড়াঘাটে বিকল ট্রাকের পেছনে ধাক্কা, সহকারী নিহত, চালক আহত

আপডেট টাইম : ০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :