ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দায়িত্বরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকায় এসআই আমিনুল ইসলামের মৃত্যু

আরিফুল ইসলাম জয়:

ফরিদপুরের মধুখালী থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ আমিনুল ইসলাম সরকারি দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। জানা যায়, এসআই মোঃ আমিনুল ইসলাম (বিপি নম্বর-৭৯০০০৩৫০১৯) গত ৩ জুন ২০২৫ তারিখে মধুখালী থানায় যোগদান করে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।

২৪ জুলাই ২০২৫ তারিখ সকাল ১০টা ৪০ মিনিটে থানার সাধারণ ডায়েরি (জিডি) নম্বর ১১৩৩ অনুযায়ী ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার এবং তদন্তাধীন একটি মামলার কাজে তিনি তার দায়িত্বপ্রাপ্ত বিট এলাকা জাহাপুর ইউনিয়নের উদ্দেশে মোটরসাইকেলে রওনা দেন।

পথিমধ্যে সকাল ১১টা ৩০ মিনিটের দিকে মাছকান্দি এলাকায় মাজেদা জুট মিলের পাশের ব্রীজের পশ্চিম পাশে পৌঁছালে দ্রুতগতির একটি বাসকে সাইড দিতে গিয়ে তার মোটরসাইকেলের চাকা স্লিপ করে পাকা রাস্তায় পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

পরে জুট মিলের আনসার সদস্য এপিসি মোঃ জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালের আইসিইউ-তে ২৮ জুলাই ২০২৫, বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে এসআই আমিনুল ইসলাম মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৬ বছর।

তার মৃত্যুতে ফরিদপুর জেলা পুলিশ এবং মধুখালী থানা পুলিশ গভীর শোক প্রকাশ করেছে। মরদেহ ঢাকা থেকে ফরিদপুরে আনার পর ফরিদপুর পুলিশ লাইনে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ জেলা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুম এসআই আমিনুল ইসলাম এক স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

দায়িত্বরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকায় এসআই আমিনুল ইসলামের মৃত্যু

আপডেট টাইম : ০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :