ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দর্পন বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে ৫ দিনব্যাপী বাসন্তী পূজা

মানিক কুমার দাসঃ

ফরিদপুরে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা। শনিবার শেষ দিন সকালে দশমী পূজা ও দর্পণ বিসর্জন সম্পন্ন করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দিনের কর্মসূচি শেষ করা হয়। রাতে শহরের পৌর বিশ্বজনীন ঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ বছরের বাসন্তী পূজার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটবে।

নীলটুলি পুরাতন কালিবাড়ি মন্দিরের পুরোহিত সুনীল চক্রবর্ত্তী জানান, সকাল সাড়ে ১০ টার মধ্যে দশমী পূজা ও দর্পণ বিসর্জনের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। রাতেই প্রতিমা বিসর্জনের মাধ্যমে পাঁচ দিনব্যাপী এই ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুর শহরের দুটি মন্দিরে অনুষ্ঠিত হয়। এর মধ্যে একটি শহরের পুরাতন কালিবাড়ি মন্দির এবং অপরটি ডায়াবেটিক হাসপাতালের উল্টো পাশে অবস্থিত নীলটুলি সার্বজনীন পূজা মন্দির।

পূজাকে ঘিরে ফরিদপুর শহরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। পাঁচ দিনব্যাপী এই আয়োজন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

দর্পন বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে ৫ দিনব্যাপী বাসন্তী পূজা

আপডেট টাইম : ১০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :