ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দখল সহ অবৈধ সম্পদের পাহাড়ের অভিযোগে ইদ্রিস মোল্লার বিরুদ্ধে

অপি মুন্সীঃ

মাদারীপুরের চরমুগরিয়া এলাকার আওয়ামী লীগ নেতা ইদ্রিস মোল্লার বিরুদ্ধে উঠেছে অবৈধ সম্পদ অর্জন, সরকারি জমি দখল এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ।

.

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও যাচ্চু খানের ঘনিষ্ঠ হওয়ায় তিনি দীর্ঘদিন ধরেই ছিলেন প্রভাবশালী। রাস্তি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হিসেবে তার প্রভাবের কারণে কেউ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পেত না।

.

চরমুগরিয়া জুট কর্পোরেশনের জায়গা জোরপূর্বক দখল করে ইটভাটা স্থাপন করেন তিনি। প্রথমে ‘পানির কারখানা’ বানানোর কথা বললেও পরে সেখানে হয় ‘মোল্লা ব্রিকস’। এলাকাবাসী বাধা দিলেও প্রভাব খাটিয়ে কার্যক্রম চালিয়ে যান।

.

ইতালি উত্তরের সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: সোহেল কবিরাজ জানান, ইদ্রিস মোল্লা স্ট্যাম্প ও জাল দলিলের মাধ্যমে কোটি টাকার সম্পত্তি দখল করেছেন। এমনকি তার এবং তার চাচাদের জমিও দখল করেছেন বলে অভিযোগ করেন তিনি। একসময় কলা বিক্রেতা থাকলেও আজ তার বিপুল সম্পদের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে।

.

অন্যদিকে, ইদ্রিস মোল্লা সব অভিযোগ অস্বীকার করে জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন এবং তার সব সম্পত্তির বৈধ কাগজপত্র রয়েছে।

.

মাদারীপুর সদর থানার ওসি মো. আদিল হোসেন বলেন, “অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

দখল সহ অবৈধ সম্পদের পাহাড়ের অভিযোগে ইদ্রিস মোল্লার বিরুদ্ধে

আপডেট টাইম : ১১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :