ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আলহাজ্ব আবুল বাসার খাঁন

মিজান উর রহমানঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষনা দিলেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আবুল বাসার খাঁন। তিনি ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসন থেকে নির্বাচন করবেন বলে ঘোষনা দেন।
শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার আশাপুর গ্রামে নিজ বাস ভবনে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন।

ফরিদপুরের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সর্বস্তরের সংবাদ কর্মীদের উপস্থিতিতে বিএনপি ঘরনার এই ব্যবসায়ী, আব্দুর রাজ্জাক জুট মিলের কর্নধার বাসার খাঁন বলেন, ‘তৃণমূল থেকে উঠে আসা একজন ব্যবসায়ী হিসাবে এলাকার খেটে খাওয়া মানুষের দূর্দশার কথা আমি বুঝতে পারি। তাই তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের একটু সেবা দেওয়ার জন্য আমার এ প্রয়াস।’ মধুখালী উপজেলার আশাপুর গ্রামের মো: আব্দুর রাজ্জাক খান ও বেগম আছিয়া খাঁন দম্পতির কৃতি সন্তান বাসার খাঁন স্থানীয় নলিয়া শ্যাম উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৬ সালে এসএসসি, বোয়ালমারী সরকারি কলেজ থেকে ১৯৮৮তে এইচএসসি এবং সরকারী রাজেন্দ্র কলেজ থেকে ১৯৯২ সালে ডিগ্রী পাশ করেন। ছাত্র জীবন থেকেই তিনি ব্যবসায় জড়িয়ে পড়েন। মাত্র ৪ হাজার টাকা পুঁজি নিয়ে তাঁর যাত্রা শুরু হয়। আজ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জুট মিল প্রতিষ্ঠা করে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। ব্যবসায়িক জীবনে তিনি তিনবার সিআইপি নির্বাচিত হয়েছেন।

সংবাদ কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘নির্বাচিত না হয়েও জনগণের সেবা করা যায়। তবে সেটা বৃহৎ পরিসরে হয় না; তা ছাড়া সরকারের বরাদ্দকৃত অর্থ পুরাপুরি জনগণের মাঝে না পৌঁছাতে পারলে মানুষের পরিপূর্ণ সেবা করা সম্ভব নয়। নির্বাচিত হয়ে আমি সেই কাজটি করতে চাই। সরকারী বরাদ্দ জনগণের আমানত, সেই আমানতের আমি ভক্ষক নয়, রক্ষক হ’তে চাই।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ছাত্রাবস্থায় আমি জামালপুর ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছি।

ছাত্রদলের একজন কর্মী হিসাবে আমার রাজনীতি শুরু হলেও দীর্ঘদিন আমি কোন দলের সাথে সম্পৃক্ত নই। শত বাঁধা আসলেও আমি বিচলিত হবো না, কোন চাপের কাছে আমি মাথা নতো করবো না। স্বতন্ত্র প্রার্থী হিসাবেই আমি নির্বাচন করবো।” তিনি বলেন, ‘আগামী নির্বাচন স্বচ্ছ এবং নিরপেক্ষ হবে বলে আমার বিশ্বাস। নির্বাচিত হলে জনগনের সেবা করে যাবো, যা আমি শৈশব থেকে স্বপ্ন দেখি। মাদকের বিষয়ে ‘জিরো’ টলারেন্স থাকবে, এ বিষয়ে কোন ছাড় দেওয়া হবে না।’

সংবাদ সম্মেলনে ফরিদপুর, মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আলহাজ্ব আবুল বাসার খাঁন

আপডেট টাইম : ০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
মিজান উর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার :