আপডেট টাইম :
০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
১২৪
বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালুখালীতে উদ্বুদ্ধকরণ সভা
সাহিদা পারভীন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বৃহস্পতিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় একটি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কালুখালী মডেল মসজিদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী আর্মি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট খন্দকার আরিফ ইসতিয়াক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) সামস সাদাত মাহমুদ উল্লাহসহ অন্যান্যরা। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহ তুলে ধরেন। তিনি জাতীয় স্বার্থে এসব প্রস্তাবের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং সচেতন নাগরিকদের বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান। উদ্বুদ্ধকরণ সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারের উপকারীভোগীসহ তিন শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সাহিদা পারভীন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বৃহস্পতিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় একটি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
কালুখালী মডেল মসজিদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী আর্মি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট খন্দকার আরিফ ইসতিয়াক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) সামস সাদাত মাহমুদ উল্লাহসহ অন্যান্যরা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহ তুলে ধরেন। তিনি জাতীয় স্বার্থে এসব প্রস্তাবের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং সচেতন নাগরিকদের বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।
উদ্বুদ্ধকরণ সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারের উপকারীভোগীসহ তিন শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।