ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরাই অগ্রাধিকার পাবে নতুন কমিটিতেঃ -খন্দকার নাসিরুল ইসলাম

মোঃ আরিফুল মিয়াঃ

ফরিদপুরের মধুখালী উপজেলার ৫নং রায়পুর ইউনিয়ন বিএনপি’র কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৫টায় ভাটি গোপালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।মধুখালী উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মিহির কুমার বাবলুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “৫ আগস্টের আগে অনেকেই মিছিল-মিটিংয়ে অংশ নেননি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সেই পুরাতন নেতাকর্মীরাও কর্মী সম্মেলনে যোগ দিচ্ছেন। এতে কোনো সমস্যা নেই। তবে ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেকটি কমিটিতেই যারা স্বৈরাচার সরকারের আমলে গত ১৭ বছরে নির্যাতিত-নিপীড়িত হয়েছেন, দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, রাতে বাড়িতে ঘুমাতে পারেননি, হামলা-মামলার শিকার হয়েছেন— বর্তমান কমিটিতে তাদেরই যথাযথ মূল্যায়ন করা হবে।”

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও প্রস্তুত কমিটির সদস্য রাকিব হোসেন চৌধুরী ইরান, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও প্রস্তুত কমিটির সদস্য মোঃ আবুল কাশেম আবুল, সদস্য শাহাবুদ্দিন আহমেদ সতেজ, মোঃ আব্দুল আলিম মানিক, ভিপি শাহীন, মোঃ হাবিবুর রহমান হাবিব, সাইদুর রহমান সাঈদ, মোহাম্মদ বদিউজ্জামান বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেন ও সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্নু ও সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আকরাম খান ও সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ওমর ফারুক ও সদস্য সচিব মোঃ সাদ্দাম আরেফিনসহ আরও অনেকে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

error: Content is protected !!

ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরাই অগ্রাধিকার পাবে নতুন কমিটিতেঃ -খন্দকার নাসিরুল ইসলাম

আপডেট টাইম : ০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :