ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

‘তেল নেই’ লেখা সেই পাম্পে ফের মিলল ৩,২৬৯ লিটার পেট্রোল

আব্দুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার’ নামের একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল মজুত রেখেও বিক্রি বন্ধ রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

আজ বুধবার (১৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত ওই ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, পাম্প কর্তৃপক্ষ ‘তেল নেই’ উল্লেখ করে বিক্রি বন্ধ রাখলেও ভেতরে বিপুল পরিমাণ পেট্রোল মজুত রয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির মুন্সী জানান, স্টোরেজ যাচাই করে ৩ হাজার ২৬৯ লিটার পেট্রোল মজুতের প্রমাণ পাওয়া যায়। পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ গ্রাহকদের ভোগান্তিতে ফেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

এ সময় মজুতকৃত পেট্রোল সাধারণ গ্রাহকদের কাছে বিক্রির নির্দেশ দিয়ে পুনরায় বিক্রয় কার্যক্রম চালু করা হয়।

উল্লেখ্য, এর আগেও একই ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন জব্দ করা হয়েছিল। সে সময় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

error: Content is protected !!

‘তেল নেই’ লেখা সেই পাম্পে ফের মিলল ৩,২৬৯ লিটার পেট্রোল

আপডেট টাইম : ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :