ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তৃতীয় বারের মতো আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান

বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান বেসরকারী ভাবে তৃতীয় বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন। শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ চলে।
আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ইলেকট্রনিক্স ভোটার মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
আমতলী পৌরসভার সাধারণ নির্বাচনে ৯ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে ২ বারের নির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান মোবাইল প্রতীক নিয়ে ৬৫৩৯ ভোট পেয়ে তৃতীয় বারের মত বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নাজমুল আহসান খান ৫৭৬৬ ভোট পেয়েছেন।
আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৮৩৯জন । এর মধ্যে ১২ হাজার ৩০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটার উপস্থিতির হার ৭৭.৬৮ শতাংশ।
জেলা নির্বাচন অফিসার ও রিটনিং কর্মকর্তা আব্দুল হাই আল হাদি জানান, মো. মতিয়ার রহমানকে বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘সবার আগে দেশ নয়, এখন সবার আগে বিএনপি’: আব্দুস সাত্তার এমপি

error: Content is protected !!

তৃতীয় বারের মতো আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান

আপডেট টাইম : ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
মোঃ ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি :