ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তালতলী থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনে আগুন

বিএনপি-জামায়াতের ডাকা৷ টানা তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে বরগুনার আমতলীতে ঢাকাগামী যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বুধবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া বাজারের নিকটবর্তী মধ্যে তারিকাটা এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জানা যায়,বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া সাকুরা পরিবহনটি আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া বাজারের নিকটবর্তী মধ্যে তারিকাটা নামক স্থানে গেলে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম এ কাদের মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আমতলী পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান প্রমুখ।
আমতলীর আড়পাংগাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা এমন ঘটনা ঘটাতে পারে অনুমান করে আগ থেকেই আমতলী থানা পুলিশকে সতর্ক করা হয়েছিল। তিনি আরও বলেন,এক সময়ে এই এলাকা বিএনপি-জামায়াত অধ্যুষিত এলাকা ছিল। আওয়ামী লীগ থেকে নৌকা মার্কার প্রার্থী হিসেবে আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। এ ব্যাপারে আমতলী থানা পুলিশকে একাধিকবার অবহিত করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে এসেছি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘সবার আগে দেশ নয়, এখন সবার আগে বিএনপি’: আব্দুস সাত্তার এমপি

error: Content is protected !!

তালতলী থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনে আগুন

আপডেট টাইম : ০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
মোঃ ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি :