ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বেনাপোলে বিএনপির আনন্দ মিছিল

সাজেদুর রহমানঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজ যশোরের বেনাপোলে ‘লিডার আসছে’ শ্লোগানে আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ আনন্দ মিছিলে অংশ নেন কয়েক শতাধিক নেতাকর্মী। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে বেনাপোল বিল ফিল্ড থেকে এ মিছিলটি শুরু হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে যশোর ১ শার্শা আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে আনন্দ মিছিলটি বেনাপোল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বল ফিল্ডে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি মহসিন কবির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, কুদ্দুস আলী বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, সহ তথ্য ও গবেষণা সম্পাদক আতাউর রহমান আতা,
যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইসতিয়াক আহমদ শাওন প্রমুখ।

মিছিলের আগে এক পথসভায় বক্রারা বলেন, আগামীর রাজনৈতিক কর্মসূচি সফল করতে এবং দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করতেই এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বেনাপোলে বিএনপির আনন্দ মিছিল

আপডেট টাইম : ০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :