ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

তারেক রহমানের পক্ষে ইউপি চেয়ারম্যানের সহধর্মিণীর নেতৃত্বে ধানের শীষের গণসংযোগ

মোঃ সালমান কবির হৃদয়:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়া সদর উপজেলার ১০ নম্বর লাহিড়ীপাড়া ইউনিয়নে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন স্থানীয় নারী নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সকালে লাহিড়ীপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন তারা। এই গণসংযোগ কার্যক্রমে নেতৃত্ব দেন লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, বগুড়া সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বগুড়া জেলা বিএনপির বৃক্ষরোপণ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জুলফিকার আবু নাছের আপেল মাহমুদের সহধর্মিণী সুরাইয়া সুলতানা রুলি।

গণসংযোগে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন নারী দলবদ্ধভাবে অংশগ্রহণ করছেন বলে জানানো হয়।

গণসংযোগ শুরুর আগে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার জুলফিকার আবু নাছের আপেল মাহমুদ। তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে বিজয়ী করতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

এ সময় উপস্থিত নারী নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কবরের ফুলগাছ চুরি, পুরো গ্রামে ফুলগাছ লাগিয়ে চোরকে অভিনব জবাব যুবকের

error: Content is protected !!

তারেক রহমানের পক্ষে ইউপি চেয়ারম্যানের সহধর্মিণীর নেতৃত্বে ধানের শীষের গণসংযোগ

আপডেট টাইম : ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
মোঃ সালমান কবির হৃদয়, জেলা প্রতিনিধি বগুড়া :