ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তারেক রহমানের আগমন উপলক্ষে বোয়ালমারীতে বিএনপির আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য দেশে আগমন উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের কৃষি ব্যাংক মোড় থেকে এক বিশাল র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। পুরো মিছিলজুড়ে ছিল স্লোগানে স্লোগানে মুখরিত পরিবেশ—তারেক রহমানকে দেশে স্বাগত জানিয়ে নানা শ্লোগান দেন নেতাকর্মীরা।

র‍্যালি শেষে কৃষি ব্যাংক চত্বরে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি উপজেলা প্রস্তুতি কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর শেখ আতিকুল আলী বলেন, “আমার বাবা মরহুম আক্কাস আলীর হাত ধরেই বোয়ালমারীতে বিএনপির রাজনীতি শুরু হয়েছিল। তিনি আমার জন্মের আগেই বিএনপির জন্ম দিয়েছিলেন। তাই আমি ও বিএনপি—আমরা দুই ভাইয়ের মতো। বিএনপির কোনো পদ-পদবি নিয়ে আমি চিন্তিত নই। আমি আজীবন বিএনপির সঙ্গে থাকব—যা কিছু হোক, আমি দলের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।” তিনি আরও বলেন, “নতুন কিছু সুবিধাবাদী ‘বিএনপির’ কারণে দলের বদনাম হচ্ছে। আমি বেঁচে থাকতে কোনো নেতার কারণেই দলের বদনাম হতে দেব না।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জিয়া সৈনিকদলের সভাপতি মো. মাহবুব আলম। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বিকাশ সরকার, পৌর জিয়া সৈনিকদলের সভাপতি মো. মুজাহিদ শেখ, সাধারণ সম্পাদক মো. লিটন বিশ্বাসসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

তারেক রহমানের আগমন উপলক্ষে বোয়ালমারীতে বিএনপির আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

আপডেট টাইম : ০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :