ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ

‎রিপন সরকারঃ

‎সম্প্রতি দেশের চলমান অস্থিরতায় কতিপয় রাজনৈতিক দল ও বিভিন্ন মহলের বিএনপির বিরুদ্ধে নানামূখী ষড়যন্ত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রূপগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ১৩ জুলাই রবিবার বিকালে উপজেলার বাঘবের বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।

এ সময় উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া তার বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেজা জিয়ায় সুযোগ্য সন্তান তারেক রহমান। যিনি জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন। তিনি ১৬ কোটি জনতার হৃদয়ে আছেন। কিন্তু বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এ দেশে নানামুখী ষড়যন্ত্র চলছে। আমরা এসব ষড়যন্ত্র রুখে দিতে বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা বিএনপি রাজপথে আছি।

যুবদল নেতা শরীফ হোসেন তার বক্তব্যে বলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রয়োজনে আবার মাঠে নামবো। ফের কুটুক্তি করলে এনসিপি নামীয় কোন দলকে রূপগঞ্জে দাঁড়াতে দেব না। রূপগঞ্জ বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

‎

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, যুবদল নেতা আজিজুল হাকিম, ছাত্রদল নেতা শরীফ মিয়া প্রমূখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ

আপডেট টাইম : ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :