ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

তারুণ্যের শক্তিই দেশে পরিবর্তনের প্রধান চালিকাশক্তিঃ -শরিফ উদ্দিন জুয়েল

মোঃ জিয়াউর রহমানঃ

তারুণ্যের শক্তিই দেশে পরিবর্তনের প্রধান চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মনোনয়নপ্রত্যাশী শরিফ উদ্দিন জুয়েল।

শুক্রবার (০৩ অক্টোবর) বিকেল ৪টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে নুরজাহান রহমান ফাউন্ডেশনের আয়োজনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে শরিফ উদ্দিন জুয়েল বলেন, তারুণ্যের শক্তি দেশের উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের প্রধান চালিকাশক্তি।

শ্রীলঙ্কা ও নেপালের মতো দেশগুলোতে আমরা দেখেছি কীভাবে তরুণদের প্রতিবাদ ফ্যাসিস্ট ও মাফিয়া সরকারকে পরাজিত করেছে। আমাদের দেশেও তারুণ্যের সাহসিকতা একনায়কতন্ত্রের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে।

তিনি বলেন, দৌলতপুরে গত ৫৪ বছরে যে পরিবর্তন আসেনি, আমি বিশ্বাস করি এই তরুণরাই তা এনে দেবে, দৌলতপুরের সমস্যা স্তরে স্তরে জমে আজ ‘মাউন্ট এভারেস্ট’-এর মতো বিশাল হয়ে উঠেছে। তবে যখন তারুণ্য জেগে ওঠে, তখন সব অসম্ভবকে সম্ভব করে ফেলা যায়। আমি এই তরুণদের সঙ্গে নিয়ে দৌলতপুরে আমূল পরিবর্তনে আনব ইনশাআল্লাহ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবাইল ইসলাম হিমেলের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক আলহাজ আলতাফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. সামাউল আলম, উপজেলা সমাজসেবা অফিসার মো. জহিরুল ইসলাম, তরুণ উদ্যোক্তা দেওয়ান সাইদুল ইসলাম পলাশসহ শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

তারুণ্যের শক্তিই দেশে পরিবর্তনের প্রধান চালিকাশক্তিঃ -শরিফ উদ্দিন জুয়েল

আপডেট টাইম : ০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :