ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তারাবির নামাজ শেষে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা 

-ছবিঃ প্রতীকী।

বাঘায়  প্রতিপক্ষের বিরুদ্ধে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে সাজেদুল ইসলাম ও তার ছেলে বায়োজিদ ইসলামকে মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৪-০৩-২০২৩) তারাবির নামাজ শেষে বাজুবাঘা নতুন পাড়া মসজিদ প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার তারাবাবির পড়ে মসজিদ থেকে বের হচ্ছিলেন  ওই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে সাজেদুল ইসলাম ও তার ছেলে বায়োজিদ ইসলাম। এ সময় একই গ্রাামের  মৃত ইনছারের ছেলে সাহাবাজ আলীর নেতৃত্বে তার সহোদর ভাই এবং নিজের ও সহোদর ভাইয়ের ছেলে সহ অজ্ঞাত ব্যক্তিরা  দেশীয় ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে সাজেদুল ইসলাম ও তার ছেলে বায়োজিদ ইসলামকে মারপিট করে আহত করে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
সাজেদুল ইসলাম জানান, শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদের ভেতরে বসে মোবাইল ফোনে কোন এক ব্যক্তির সাথে কথা বলার এক পর্যায়ে ওই ব্যক্তিকে অকঢ্য ভাষায় গালিগালাজ করছিল সাহাবাজ আলী। মসজিদের ভেতরে বসে এমনভাবে কথা বলতে নিষেধ করি। এতে আমার উপর ক্ষিপ্ত হয়ে যায় সাহাবাজ আলী। তার কথার প্রেক্ষিতে আমিও রাগান্বিত হয়ে কথা বলি। মসজিদের মুসল্লীরা বিষয়টি তাৎক্ষনিক ফয়সালা করে দেন। বাড়িতে চলে এসে পরে আমি ও আমার ছেলে মসজিদে তারাবির নামাজ পড়তে যায়। নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার পর পরই হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে। স্থানীয়দের বাঁধায় প্রাণে বেঁচে যায়।
সাহাবাজ আলী বলেন, অনাকাঙ্খিত ঘটনা ঘটে গেছে। স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা করে নিতে চাই।
মসজিদ কমিটির সভাপতি আমিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মুসল্লীরা মিলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছি। এর মাঝেই পেছন থেকে মারপিট করেছে। অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, ঘটনার জানার পর পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

তারাবির নামাজ শেষে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা 

আপডেট টাইম : ০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :