ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তামাক নিয়ন্ত্রণে আইন বিষয়ক প্রশিক্ষণ স্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রন আইন শক্তিশালী করার দাবি

মানিক কুমার দাসঃ

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের তামাকের ক্ষতিকারক দিকগুলো নিয়ে প্রশিক্ষকরা বিস্তার আলোচনা করেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয় যুগ্ম সচিব কাজী তাসনিম আরা আজমেরি।

.

সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তব্য রাখেন সিভিল সার্জন মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, সোহরব হোসাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল প্রমুখ।

.

জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল ও স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রশিক্ষণে শতাধিক কর্মকর্তা কর্মচারী অংশ নেন।
প্রধান অতিথি বলেন, তামাকের ভয়াবহতার হাত থেকে আমাদের তরুণ ও যুব সমাজকে রক্ষা করতে হবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করতে পারে পরিবার, শিক্ষক, মসজিদের ইমাম ও পুরোহিতগন। আমাদের আহ্বান থাকবে সমাজে যারা দায়িত্ববান রয়েছে তারা স্ব-স্ব অবস্থান থেকে তামাক বিরোধী কর্মকাণ্ডে ভূমিকা রাখার।

.

তিনি আরো বলেন, আমরা যদি প্রত্যেকেই ধর্মীয় অনুশাসন মেনে চলি তাহলেও তামাক থেকে দুরে থাকা সম্ভব হবে। প্রশিক্ষণে ফরিদপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস প্রজেক্টরের মাধ্যমে জনসমক্ষে ধূমপানের কুফল ও ক্ষতিকারক দিক তুলে ধরেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও-১ আসনে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ারের দাবি জামায়াত নেতার

error: Content is protected !!

তামাক নিয়ন্ত্রণে আইন বিষয়ক প্রশিক্ষণ স্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রন আইন শক্তিশালী করার দাবি

আপডেট টাইম : ০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :