ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার

আলিফ হোসেনঃ

অবশেষে উদ্ধার করা হয়েছে রাজশাহীর তানোর উপজেলা হাসপাতালের জরুরী বিভাগের কক্ষ মৃত এক গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল। বুধবার রাত ১০টার মৃত গৃহবধুর আমশো গ্রামের আত্নীয় স্বজনরা মালি রায়হান আলীকে ধরে হাসপাতালের কর্মকর্তা (টিএইচও) ডাক্তার বারনাবাস হাসদাকের কাছে নিয়ে যান। এসময় গ্রামের লোকজনসহ পুলিশের উপস্থিতিতে মালি রায়হান আলী কানের দুল খুলে নিয়ে গোল্লাপাড়া বাজারের সন্ধ্যা জুয়েলার্সের মালিক বিশ্বনাথ ওরফে বিশুর কাছে বিক্রি করার কথা স্বীকার করেন। এসময় টিএইচও ডাক্তার বারনাবাস হাসদাক সকালে আসার কথা বলে পুলিশসহ সকলকে চলে যেতে বলেন। বৃহস্পতিবার (২জুলাই) সকালে টিএইচও মৃতের আত্নীয় স্বজনকে তার কক্ষে ডেকে নিয়ে কানের দুল হস্তান্তর করেন।

উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে তানোর উপজেলার তালন্দ ইউপির সুখদেবপুর গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রী ৩ সন্তানের জননী লিপি বেগম (৪২) পেশার জনিত কারনে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। এসময় আত্নীয়রা অটো ভ্যান যোগে তানোর উপজেলা হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসারত অবস্থায় ওই গৃহবধুর মৃত্যু হয়। জরুরী বিভাগের বেডে থাকা ওই গৃহবধূর (লাশের) কান থেকে সোনার গহনা (দুল) খুলে নেয় মালি রায়হান আলী।

পরে লাশ নিয়ে বাড়ি যাওয়ার পর ওই গৃহবধূর শ্বাশুড়ি কানের গহনা রিং দেখতে না পেয়ে ওই গৃহবধুর বাবার বাড়ি মেডিকেলের পার্শ্বের আমশো গ্রামের আত্নীয়দেরকে বিষয়টি মোবাইল ফোনে অবহিত করেন। পরে সিসিটিভি ফুটেজে মালি কর্তৃক কানের দুল খুরে নেয়ার প্রমান মিলে। ঘটনার পর থেকে লাপাত্তা ছিলো মালি রায়হান আলী। এনিয়ে উত্তেজনা বিরাজ করছিলো। রাতে মালি রায়হান আলী তার বাড়িতে আসলে তাকে ধরে টিএইচও’র কাছে নেয়া হয়।

এবিষয়ে তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাক্তার বারনাবাস হাসদাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কানের দুল উদ্ধার করে মৃত গৃহবধূর আত্নীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে মালির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি। তিনি বলেন মেডিকেলের মালি রায়হান আলীকে তার কাজ থেকে বিরত রাখা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এআইয়ের যুগে কর্মসংস্থান বাড়ানোর উপায়

error: Content is protected !!

তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার

আপডেট টাইম : ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :