ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

তানোর থানায় নতুন ওসির যোগদান

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন এস এম মাসুদ পারভেজ। গত বৃহস্পতিবার (৫ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে তানোর থানার অফিসার ইনচার্জের (ওসি) দায়িত্ব গ্রহণ করেন।

জানা গেছে, গত ৪ মার্চ রাজশাহী জেলা পুলিশ সুপারের স্বাক্ষরিত এক অফিস আদেশে এস এম মাসুদ পারভেজকে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি রাজশাহী জেলা পুলিশের ডিএসবি শাখায় দায়িত্ব পালন করছিলেন।অন্যদিকে পৃথক এক অফিস আদেশে তানোর থানার পূর্ববর্তী অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামানকে বগুড়া জেলায় বদলি করা হয়েছে।

এদিকে দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি এস এম মাসুদ পারভেজ বলেন, তানোর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।

মাদক, সন্ত্রাস ও বিভিন্ন ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষ যাতে দ্রুত ও সঠিক পুলিশি সেবা পায় সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন নবাগত এই পুলিশ কর্মকর্তা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কবরের ফুলগাছ চুরি, পুরো গ্রামে ফুলগাছ লাগিয়ে চোরকে অভিনব জবাব যুবকের

error: Content is protected !!

তানোর থানায় নতুন ওসির যোগদান

আপডেট টাইম : ১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :