ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোর-গোদাগাড়ীর ১৬৮টি ভোট কেন্দ্রের ১৫৫টি গুরুত্বপুর্ণ

রাজশাহীর প্রথম ধাপের ষষ্ঠ উপজেলা নির্বাচনে ৮মে বুধবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই দুই উপজেলার মোট ১৬৮টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে ১৫৫ টি কেন্দ্রই অধিক গুরুত্বপূর্ণ।
রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসের তথ্যমতে, গোদাগাড়ী উপজেলায় মোট ভোট কেন্দ্র থাকবে ১০৭ টি। এরমধ্যে অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র ৯৭ টি এবং সাধারণ ভোট কেন্দ্র ১০ টি। এছাড়াও গোদাগাড়ীর পদ্মার  চরাঞ্চলের সীমান্তবর্তী আরও ৫ টি কেন্দ্র থাকবে।
তানোর উপজেলায় মোট ভোট কেন্দ্র ৬১ টি। এরমধ্যে অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র ৫৮টি এবং সাধারণ কেন্দ্র ৩টি। গোদাগাড়ী উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮১ হাজার ১৬০ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ২৮৯ জন এবং পুরুষ ভোটার এক লাখ ৪১ হাজার ৮৭০ জন। তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছেন। এছাড়া তানোরে মোট ভোটার সংখ্যা এক লাখ ৬৬ হাজার ১৭৩ জন। এরমধ্যে নারী ৮৪ হাজার ২৬৬ জন এবং পুরুষ ৮১ হাজার ৯০৭ জন।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এরা হলেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম (কাপ-পিরিচ) প্রতীক, গোদাগাড়ী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম (আনারস) প্রতীক, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক সুনন্দন দাস রতন (মোটর সাইকেল) প্রতীক, উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক বেলাল উদ্দীন সোহেল (দোয়াত-কলম) প্রতীক এবং জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান খান মার্কনী (ঘোড়া) প্রতীক।
অন্যদিকে তানোর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, বর্তমান চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না (কাপ-পিরিচ) এবং মোটর সাইকেল প্রতীক নিয়ে লড়ছেন তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক-সাধারণ-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
তানোরে উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে দুই জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে আরও তিনজন প্রার্থী নির্বাচনে লড়ছেন। গোদাগাড়ীতে ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে আরও দুই প্রার্থী লড়ছেন।
এবিষয়ে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দোলোয়ার হোসেন বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি থাকবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

তানোর-গোদাগাড়ীর ১৬৮টি ভোট কেন্দ্রের ১৫৫টি গুরুত্বপুর্ণ

আপডেট টাইম : ০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) উপজেলা প্রতিনিধি :