ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে সুদের টাকা আদায় করতে ভুটভুটি গাড়ি আটক

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরে দাদনে নেয়া টাকার সুদের টাকা আদায় করতে এক দিনমজুরের ভুটভুটি গাড়ি আটকে রাখার অভিযোগ উঠেছে।এঘটনায় ভুক্তভোগী চকদমদমা গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র ভুটভুটি চালক মিলন আলী (৫৩) বাদি হয়ে জুড়ানপুর গ্রামের এন্তাজ আলীর পুত্র ওয়াসিম হোসেনকে (৩৫) বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) জুড়ানপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।এনিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।

এদিকে অভিযোগে বলা হয়েছে, প্রায় ১০ মাস আগে জুড়ানপুর গ্রামের ওয়াসিম হোসেনের কাছ থেকে ধার বাবদ ৬৫ হাজার টাকা গ্রহণ করেন মিলন। তিনি দশ মাস যাবত প্রতি মাসে সুদ বাবদ ১০ হাজার করে জমা দেন।কিন্ত্ত প্রচন্ড শীতের কারণে তেমন কাজকর্ম না থাকায় গত মাসের সুদের টাকা দিতে পারেননি ভুক্তভোগী ভুটভুটি চালক মিলন আলী। পরবর্তীতে টাকা পরিশোধে জন্য সময়ের প্রয়োজন হওয়ায় টাকা পরিশোধে বিলম্ব হলে অভিযুক্ত ওয়াসিম আলী কৌশলে ভুক্তভোগী মিলনের স্ত্রী ও পুত্রের নামে থাকা দুটি ব্যাংক হিসাবের ফাঁকা চেক হাতিয়ে নেন।

এদিকে গত ৭ জানুয়ারি সন্ধ্যায় অভিযুক্ত ওয়াসিম ভুক্তভোগী মিলনের বাড়িতে এসে মালামাল নিয়ে আশার কথা বলে ভুটভুটি গাড়ি নিয়ে যান। পরে ফোনে যোগাযোগ করে মূল টাকা ও সুদসহ চার লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে চেকের মাধ্যমে মামলা করে অর্থ উত্তোলনের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগকারী আরও জানান, অভিযুক্ত ব্যক্তি ভুটভুটি গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এবং সুযোগ পেলে তাকে হত্যা করার হুমকিও দিচ্ছেন। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

প্রসঙ্গত, এর আগেও অভিযুক্ত ব্যক্তির সুদের চাপ সইতে না পেরে জুড়ানপুর গ্রামের আরিফ হোসেন (২৬) নামের এক ব্যক্তি গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছিলেন। এ ঘটনায় নিহতের ভাই শরিফুল ইসলাম বাদি হয়ে ৩ জনকে আসামি করে তানোর থানায় আত্মহত্যা প্ররোচণার মামলা করেছিলেন। স্থানীয়রা জানান, জুড়ানপুর গ্রামের এন্তাজ আলীর পুত্র ওয়াসিম আলী এলাকার খড় ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তিকে দাদনে টাকা দেন।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে জানতে চাইলে ওয়াসিম আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন,তার দেয়া ধারের টাকা আত্মসাতের উদ্দেশ্যে তারা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

তানোরে সুদের টাকা আদায় করতে ভুটভুটি গাড়ি আটক

আপডেট টাইম : ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :