ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে সরকারী জায়গা দখল করে বাড়ি নির্মাণ

রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার প্রকাশনগর জাটভাঙ্গী মহল্লায় সরকারি খাস পুকুরের জায়গা জবরদখল করে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। সরকারী অনুমোদন ও পৌর প্ল্যান পাশ না করেই আরসিসি পিলার দিয়ে অবৈধভাবে পাকা বাড়ি নির্মাণ করা হচ্ছে। এ নিয়ে মহল্লাবাসীর মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। এদিকে অবৈধ বাড়ি নির্মাণ বন্ধের দাবিতে গত ২৫ জানুয়ারী বৃহস্পতিবার স্থানীয়রা ডাকযোগে রাজশাহী জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত অভিযোগ প্রেরণ করেছেন।
জানা গেছে, মুন্ডুমালা পৌরসভার প্রকাশনগর মহল্লার আব্দুল আলিম একই গ্রামের প্রয়াত মাহামের পুত্র ভুট্টুর কাছে থেকে পুকুর পাড়ে সাড়ে তিন শতক জমি কিনেছেন।
অভিযোগে বলা হয়েছে, আলিম তার কেনা জায়গা বাদেও পুকুর পাড়ের খাস জায়গা জবর দখল করে অবৈধ ভাবে পাকা বাড়ি নির্মাণ শুরু করেছে। তারা অবৈধভাবে বাড়ি নির্মাণ বন্ধে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবিদা সিফাত মুঠোফোনে জানান, খাস জায়গায় প্রটেকশান ওয়াল নির্মাণ করেছে, সেই জন্য সেগুলো ভাঙ্গা হয়েছে। কিন্তু খাস জায়গায় আর সিসি দিয়ে ফ্ল্যাট বাড়ি নির্মাণ করা হচ্ছে, সেটা কেন ভাঙ্গা হলো না জানতে চাইলে তিনি বলেন, তার বাড়ি খাস জায়গায় নাই, যদি খাস জায়গায় পড়ে কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে আব্দুল আলিম বলেন, তার ওটা কেনা জায়গা, তবে অল্প কিছু খাস তার ভেতর পড়েছে। তিনি বলেন, শরিফুল ভায়ের সঙ্গে কথা বলে তিনি বাড়ি করা শুরু করেছেন।
এ বিষয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরিফ খাঁন বলেন, ভুমিহীনদের সঙ্গে যেটা করা হয়েছে সেটা অতিব দুঃখজনক ঘটনা। এটা ভূমি কর্মকর্তার ঠিক হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

তানোরে সরকারী জায়গা দখল করে বাড়ি নির্মাণ

আপডেট টাইম : ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :