ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

তানোরে সম্পত্তি নিয়ে বিরোধ; একজনকে কুপিয়ে জখম

-ছবিঃ প্রতীকী।

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে একজনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। রোববার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) অমৃতপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) অমৃতপুর মৌজার ৮৭৬ ও ৮৭৭ নম্বর দাগে ২০ শতক জমি নিয়ে অমৃতপুর গ্রামের আমেদ আলী ও তোফাজ্জুল এর মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন উভয় পক্ষের কথা কাটাকাটি চলছিল। এসময় কলমা ইউপির ৯ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি তোফাজ্জুল ও সাখাওয়াত আলীর নেতৃত্বে উপজেলা প্রানী সম্পদ কার্যালয়ের এলএফএ (মাঠ সহকারী) মামুনুর রশিদ মামুন পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে বে-আইনী জনতায় দলবদ্ধ হয়ে হাতে বাঁশের লাঠি, লোহার রড, ধারালো হাসুয়া, লোহার শাবল ইত্যাদি নিয়ে হামলা ও মারপিট করে।

এতে আমেদ আলী (৫৫), কোহিনূর বিবি (৪৫) ও মিমি আক্তার মিতু (১৮) আহত হয়েছে।এদের মধ্যে আমেদ আলীর আঘাত গুরুতর হওয়ায় তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ প্রতিবেদন তৈরীর সময় তানোর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিলো।

এ বিষয়ে জানতে চাইলে এলএফএ (মাঠ সহকারী) মামুনুর রশিদ মামুন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি মারামারি থামাতে গিয়েছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে আমেদ আলী বলেন, তাকে হত্যার উদ্দেশ্য কৃষক লীগ নেতা তুফাজ্জুল ও সাখাওয়াতের নেতৃত্বে মামুন হামলা করেছে। তিনি এর বিচার চান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় বোনের বাড়িতে বেড়াতে এসে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

error: Content is protected !!

তানোরে সম্পত্তি নিয়ে বিরোধ; একজনকে কুপিয়ে জখম

আপডেট টাইম : ০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :