ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে সম্পত্তি দখল নিয়ে উত্তেজনা

আলিফ হোসেন:

রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের হেডবিল্লী গ্রামে সম্পত্তির দখল নিয়ে বিবাদমান দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হেডবিল্লী মৌজার ২৫১ নম্বর দাগের ৩ শতক ভিটা জমির মালিকানা দাবি করছেন একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রাশেল রানা। ক্রয় সূত্রে তিনি জমিটির মালিক বলে দাবি করেন।

অভিযোগ রয়েছে, ওই জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের কথা বলে একই গ্রামের মৃত তফির উদ্দিনের ছেলে সুলতান আলী জমিটি দখলের চেষ্টা করছেন।

স্থানীয় বাসিন্দা রাশেল রানা ও মতি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের সময় জনৈক সহকারী শিক্ষক জামাল উদ্দিনের মদদে সুলতান আলী দবির উদ্দিন ও ইসলামের ফসলি জমি জোরপূর্বক দখল করে অর্থের বিনিময়ে প্রায় ১৫টি বসতি স্থাপন করেছেন। বর্তমানে সেখানে যাতায়াতের রাস্তার জন্য সিরাজুল ইসলামের ক্রয়কৃত জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলেও তারা দাবি করেন।

তারা আরও অভিযোগ করেন, জামাল উদ্দিনের প্রভাবের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে এবং অতীতে তিনি একজন ইউপি চেয়ারম্যানকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সুলতান আলী। তিনি বলেন, “রাস্তার জায়গা সিরাজুল ইসলামের পরিবার দখল করে রেখেছে। তাই আমরা ওই জায়গা দিয়ে চলাচলের রাস্তা চেয়েছি।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, উভয় পক্ষের দাবি ও পাল্টা দাবির বিষয়গুলো তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

তানোরে সম্পত্তি দখল নিয়ে উত্তেজনা

আপডেট টাইম : ১১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :