ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে সমিতির আড়ালে অবৈধ দাদন ব্যাবসা !

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) এর কোনো প্রকার অনুমোদন ছাড়াই উপজেলা জুড়ে অবৈধভাবে ক্ষুদ্র ঋণের কার্যক্রম পরিচালনা করছে একশ্রেণীর এনজিও।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো নজরদারি না থাকায় প্রতিনিয়ত এসব কথিত এনজিওর সংখ্যা বাড়ছে।

–

জানা গেছে, উপজেলা সদর, চৌবাড়িয়া ও মুন্ডুমালা পৌর এলাকাসহ আনাচে-কানাচে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে এনজিও নামের কথিত সমবায় সমিতি, জেঁকে বসেছে দাদন, হচ্ছে অবৈধ লেনদেন। অবস্থা এমন যে মাদক, সন্ত্রাস, জুয়া থেকেও ভয়াবহ হয়ে উঠেছে দাদন। এদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনের অভিযানে নামা উচিৎ বলে মনে করেন সচেতন সমাজ।

–

স্থানীয়রা জানান, অবৈধ সমিতির আড়ালে উপজেলার বিভিন্ন এলাকায় গ্রামে গ্রামে গড়ে উঠেছে দাদন চক্র। অধিকাংশক্ষেত্রে চটকদার নাম দিয়ে রাতারাতি গড়ে উঠা এসব কথিত সমিতির ফাঁদ যেনো মগের মুল্লুকে রুপ নিয়েছে। স্থানীয়রা জানান, পাড়া-মহল্লায় সংঘবদ্ধ দাদন সিন্ডিকেট চক্র ঘন্টা চুক্তি, দৈনিক, সাপ্তাহিক ও মাসিক কিস্তিতে দাদন দিয়ে থাকেন। বিপরীতে মর্গেজ হিসেবে ঋণ গ্রহীতার কাছে থেকে তার টিপসহী ও স্বাক্ষর সংবলিত ৩শ’ টাকা মুল্যর ফাঁকা ননজুডিশিয়াল স্ট্যাম্প এবং ব্যাংক চেক বইয়ের পাতা। টাকা পরিশোধে ব্যর্থ বা একটু এদিক-সেদিক হলেই এসব স্ট্যাম্প-চেকে টাকার অঙ্ক চারগুন বশিয়ে আদালতে ঠুকে দিচ্ছে মামলা বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

–

স্থানীয় সুত্রে জানা গেছে, মুন্ডুমালা পৌর এলাকায় সবুজ ছায়া নামের একটি কথিত এনজিও রাতারাতি উধাও হয়েছে।তবে এনজিওর মালিক আবুল কালাম আজাদ বলেন,আর্থিক সংকট ও করোনার কারণে তারা তাদের কার্যক্রম গুটিয়ে নিয়েছেন।উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মাদারীপুর বাজার থেকে ফেমাস নামের একটি কথিত এনজিও রাতারাতি উধাও হয়েছে। এছাড়াও সমাজ উন্নয়ন কর্মসংস্থা,গরীব উন্নয়ন, ইজেনসহ একাধিক এনজিও রাতারাতি উধাও হয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি থেকেই বদর প্রতিরক্ষা চুক্তি’

error: Content is protected !!

তানোরে সমিতির আড়ালে অবৈধ দাদন ব্যাবসা !

আপডেট টাইম : ১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :