ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে শেড ফাউন্ডেশনের পরিচালক রাজুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

রাজশাহীর তানোরে শেড ফাউন্ডেশনের পরিচালক রাজু আহম্মেদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায়  গত ১৩ জুন বৃহস্পতিবার পিকে এম মোজাহার উল ইসলাম লিটন বাদি হয়ে রাজু আহম্মেদকে বিবাদী করে রাজশাহী বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগীদের অভিযোগ, রাজু আহম্মেদ বিভিন্ন কৌশলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে গা-ঢাকা দিয়েছেন।
জানা গেছে, তানোর উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) অমৃতপুর বকরিডাঙা হঠাৎপাড়া গ্রামের মৃত বজলার রহমানের পুত্র রাজু আহম্মেদ (৪৫)। তিনি শেড ফাউন্ডেশন রাজশাহীর  স্বাস্থ্য সুরক্ষা পরিসেবা প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত আছেন।
এদিকে রাজু আহম্মেদের বিরুদ্ধে লিটনের করা লিখিত অভিযোগে বলা হয়েছে-আসামী  রাজু আহমেদ (৪৫), মোবাইলঃ ০১৮৪১-৭৫৪৯৬৮, ০১৩০৫১-৩৯৩২৪, পিতাঃ মৃত বজলার রহমান, মাতাঃ লায়নী বেগম, গ্রামঃ অমৃতপুর (বরকিভাঙ্গা হঠাৎপাড়া), ডাকঘর, চন্দনকোঠা, বানা, তানোর, জেলা, রাজশাহী। তিনি স্বাস্থ্য সুরক্ষা পরিসেবা প্রকল্পের পরিচালক হিসেবে কর্মরত আছেন। রাজু আহম্মেদ তাকে ০১/১০/২০২৩ ইং তারিখে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে মাসিক ৬০,০০০/- (ষাট হাজার) টাকা বেতন ধার্য্য করে নিয়োগ প্রদান করেন। নিয়োগপত্রে বেতন উল্লেখ আছে। নিয়োগ হওয়ার দুই মাস পরে গত ২৮/১১/২০২৩ ইং তারিখে তাকে সহকারী প্রকল্প পরিচালক ও প্রশাসন হিসেবে মাসিক ৮০,০০০/- (আশি হাজার) টাকা বেতন ধার্য্য করে নিয়োগ প্রদান করেন (নতুন নিয়োগপত্রে উল্লেখ আছে)। তার ০৮ (আট) মাসে সর্বমোট বেতন ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা যাহা আজ পর্যন্ত তাকে দেওয়া হয়নি। বেতন চাইলে রাজু তাল বাহানা করিতে থাকে। তার প্রেক্ষিতে গত ০১/০৬/২০২৪ ইং তারিখে ১৮৪ নং স্ময়কে রাজু আহম্মেদকে চিঠি দেওয়া হয়েছে (চিঠি সংযুক্ত)। পরিচালক রাজু আহম্মেদ চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক অফিস হইতে ১,২৩,০০০/- (এক লাখ তেইশ হাজার) টাকা লইয়াছেন যাহা লিখিত আছে। রাজশাহী প্রকল্প অফিস হইতে ৪৮,০০০/- টাকা, উপ-প্রকল্প পরিচালক মামুনুল হাসান চপলের কাছ থেকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, রাজশাহী জেলা সমন্বয়কারী ওবাইদুল হকের কাছ থেকে ৪৫,০০০/- টাকা এবং তানোর থানা অফিস হইতে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা, তানোর অফিস কর্মকর্তা/কর্মচারী ০৩ (তিন) জন ১। মিনা খাতুন- ১,০০,০০০/- (এক লাখ টাকা), ২।  আরিফুল হক- ১,০০,০০০/- (এক লাখ টাকা), ৩। অন্য একজন- ১,০০,০০০/- (এক লাখ টাকা) হাতিয়ে নিয়েছে যাহা ৩০০/- টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে রাজু আহমেদ এর স্বাক্ষর রহিয়াছে। সর্বমোট প্রকল্পের ৬,৫৯,০০০/- (ছয় লাখ ঊনষাট হাজার) টাকা ব্যক্তিগত ও সাংসারিক কাজে খরচ করিয়া প্রকল্পের টাকা আত্মসাৎ করিয়াছেন। এই মর্মে  রাজুকে গত ৩০/০৫/২০২৪ ইং তারিখে ০৩ (তিন) দিনের সময় দিয়ে ১৮২ নং স্বারকে একটি চিঠি প্রদান করা হয়। যে ০৩ (তিন) দিনের মধ্যে অফিস (প্রশাসন) এ টাকা জমা না দিলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। তিনি ০৩ (তিন) মাস যাবৎ অফিসে আসেন নাই। ফোনে যোগাযোগ করা হলে আজ, কাল, পরশু আসব বলে তাল বাহানা করেন। গত ১২/০৬/২০২৪ ইং তারিখে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান যে, অফিসে আসবেন না এবং টাকার কথা বললে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেন।
এদিকে রাজুর প্রতারণায় কষ্টের জমানো টাকা হারিয়ে ভুক্তভোগীরা চরম বিপাকে পড়ে মানবেতর জীবনযাপন করছে। তারা রাজুর দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার (দারোগা) এস আই ছয়ফল বলেন, রাজু আহম্মেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ হয়েছে, অভিযোগের তদন্ত চলমান রয়েছে।
এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তানোর শেড ফাউন্ডেশন পরিচালক রাজু আহম্মেদের মুঠোফোন (০১৮৪১-৭৫৪৯৬৮) বন্ধ থাকায় তার কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী আসবেন, রাজশাহী নগরের সড়কে পিচঢালাই, রাঙানো হচ্ছে দেয়াল

error: Content is protected !!

তানোরে শেড ফাউন্ডেশনের পরিচালক রাজুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

আপডেট টাইম : ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :