ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে শিক্ষক নেতার বিরুদ্ধে শ্লীলতাহানি চেস্টার অভিযোগ

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সম্পাদক ও মুন্ডুমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাতিউল ইসলাম ওরফে শিশিরের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদি হয়ে মাতিউল ইসলাম ওরফে শিশিরসহ ৪ জনকে বিবাদী করে মুন্ডুমালা পুলিশ তদন্তকেন্দ্রে লিখিত অভিযোগ করেছেন।এদিকে এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়,বইছে মুখরুচোক নানা গুঞ্জন, জনমনেও মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

স্থানীযরা জানান, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশী প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা, জমির সীমানা পিলার অপসারণ, গাছ কেটে নেওয়া ও প্রাণনাশের হুমকি দেয় শিশির।  প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে শিবরামপুর গ্রামে নিজ বাড়িতে অবস্থানকালে ওই গৃহবধুর শ্লীলতাহানির চেষ্টা, তার পুত্রবধূর ওপর হামলা করে ও প্রাণনাশের হুমকি দেন প্রতিবেশীরা।

এদিকে ভুক্তভোগী নারীর করা লিখিত অভিযোগে বলা হয়েছে, প্রতিবেশী নজরুল ইসলাম, তার পুত্র মতিউল ইসলাম (শিশির), আব্দুল হালিম ও রতন মুন্ডা জোরপূর্বক তার দীর্ঘদিন যাবত ভোগদখলীয় জমির সীমানা পিলার তুলে ফেলেন। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ, প্রাণনাশের হুমকি এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়। একইসঙ্গে তার সীমানার ভেতরে থাকা একটি তাজা নিমগাছ কেটে নেয়া হয়।

ভুক্তভোগী নারী জানান, তার স্বামী প্রবাসে থাকায় বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত মতিউল ইসলাম শিশির তাকে শ্লীলতাহানির চেষ্টা করে এবং হত্যার হুমকি দেয়। তিনি বলেন, আমাকে বলা হয়েছে, তোকে আমি দেখে নেব। এ ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে দুজন সাক্ষীর নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মতিউল ইসলাম ওরফে শিশির এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের সামাজিকভাবে হেয়ওপ্রতিপন্ন করতেই অসৎ উদ্দেশ্য তাদের বিরুদ্ধে তারা এমন অভিযোগ এনেছে।

এবিষয়ে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি)কমলেশ বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

তানোরে শিক্ষক নেতার বিরুদ্ধে শ্লীলতাহানি চেস্টার অভিযোগ

আপডেট টাইম : ১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :