ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে শিক্ষকদের মতবিনিময় সভা

রাজশাহীর তানোরে ‘বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য শিক্ষার উন্নয়নে শিক্ষকবৃন্দ স্বাধীনভাবে ক্ষমতা প্রাপ্ত হবে এটা আমাদের প্রত্যাশা,এই শ্লোগান সামনে রেখে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির মতবিনিময় আয়োজন করা হয়েছে।
জানা গেছে,গত ১১ নভেম্বর সোমবার  উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির উদ্যোগে এবং উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির আহবায়ক ও তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম মন্টুর সভাপতিত্বে  এবং সহকারী শিক্ষক আব্দুল বারির সঞ্চালনায় পৌরসভা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মানসম্মত শিক্ষা বিস্তারে প্রধান শিক্ষকগণের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা ও কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কলমা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, মোহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, চুনিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম,মোহাম্মপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবাইদুল্লাহ, প্রকাশনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, বহরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, শিক্ষক আনারুল ইসলাম ও আবুল কালাম আজাদপ্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, তারা সকল শিক্ষক-কর্মচারীদের নিয়ে সমিতি করতে চান।কিন্ত্ত একটি পক্ষ কমিটি ছিনতাই করে আহবায়ককে ছাড়াই কথিত সম্মেলন আয়োজনের মাধ্যমে পকেট কমিটি করেছে। যা শিষ্ঠাচার বর্হিভুত ও নীতিমালা পরিপন্থী। তারা আগামিতে উপজেলার সকল শিক্ষক-কর্মচারীদের নিয়ে ঐক্যবদ্ধ পরিচ্ছন্ন ও শক্তিশালী কমিটি গঠন করতে চাই। যারা সর্বদা শিক্ষক-কর্মচারীদের কল্যানে কাজ করবেন।
প্রসঙ্গত,গত ৯ নভেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আইয়ুব আলীর সভাপতিত্বে ও মিজানুর রহমান পারভেজের সঞ্চালনায় উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যান পরিষদের ব্যানারে ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজন করা হয়।
এদিন সম্মেলনে সর্বসম্মতিক্রমে নারায়নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলীকে সভাপতি ও কালীগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মিজানুর রহমান পারভেজকে সহসভাপতি, চাঁদপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান হবিবকে সম্পাদক এবং জুমারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল আমিনকে সাংগঠনিক সম্পাদক করে  কমিটি গঠন করা হয়েছে।#
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধর্ম আলাদা হতে পারে, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

তানোরে শিক্ষকদের মতবিনিময় সভা

আপডেট টাইম : ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :