ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

তানোরে র‍্যাবের অভিযানে পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরে গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান র‍্যাব-৫।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার মুন্ডুমালা পৌরসভার চুনিয়াপাড়া মহল্লায় তিনটি পৃথক স্থানে এই অভিযান পরিচালনা করেন র‍্যাব। র‍্যাব-৫, রাজশাহী সদর কোম্পানির একটি চৌকস দল এই অভিযানে নেতৃত্ব দেয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, চুনিয়াপাড়া মহল্লার এন্তাজ আলী, আব্দুস সোবাহান এবং জয়নাল নামের তিন ব্যক্তির বসতবাড়ির পাশে লাকড়ি ও খড়ির স্তূপের নিচে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র লুকিয়ে রাখা হয়েছিল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, একটি আমেরিকার তৈরি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৫ রাউন্ড পিস্তলের গুলি, ১২টি শর্টগানের কার্তুজ, ৪টি পাইপগান এবং অস্ত্র তৈরির বিভিন্ন খুচরা যন্ত্রাংশসহ ৬টি চিকন পাইপ।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদের মালিকানা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। বাড়ির মালিক ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও তারা এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। অবৈধ এই অস্ত্রগুলো নাশকতার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে বাহিনীটি। এ ঘটনায় তানোর থানায় একটি মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ বাজারে ফুটপাত দখলের মহোৎসব, নিরাপদ চলাচল এখন স্বপ্ন

error: Content is protected !!

তানোরে র‍্যাবের অভিযানে পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার

আপডেট টাইম : ০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :