ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

রাজশাহীর তানোরে বিএনপি-জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।
জানা গেছে, গত ৭ আগষ্ট  বুধবার বিকেলে উপজেলা প্রশাসনিক হলরুমে তানোরের সার্বিক পরিস্থিতি শান্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এই সভার আয়োজন করা হয়।
এদিন সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সেই সঙ্গে তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়।
মতবিনিময় সভায় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান বলেন, সরকারি কোনো সম্পত্তিতে আঘাত করা যাবে না। তানোরে স্বাভাবিক জীবন যাপন যেন পরিচালিত হতে পারে তার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। আমরা প্রশাসনকে সহযোগিতা করবো। যারা বিভিন্ন অনিয়ম করে আমাদের প্রশ্নবিদ্ধ করতে চাইবে, আমাদের ছাত্র জনতার অর্জনকে নষ্ট করতে চাইবে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
উপজেলা জামায়াতে  ইসলামীর আমীর মাওলানা আলমগীর হোসেন বলেন, স্বৈরশাসকের পতন হয়েছে। এত অন্যায় অত্যাচার খুন গুম করেছে এত লুটপাট করেছে পাপের ভার আল্লাহ সহ্য করতে পারে নাই। তাই এত ঘৃণ্যভাবে পতন হয়েছে। আমরা যারা তানোরে রাজনীতি করি সকলেই দেশপ্রেমে উদ্বুদ্ধ জনকল্যাণে একনিষ্ঠ হয়ে কাজ করি করবো।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, আমরা একটি সুন্দর তানোর উপজেলা চাই। সুশাসন যেখানে থাকবে ন্যায়বিচার থাকবে মানুষ স্বাধীনভাবে চলতে পারবে সেরকম একটি তানোর চাইলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সুন্দর তানোরের জন্য কাজ করতে হবে। আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন।’
এসময় অন্যন্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁন, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম মোল্লা, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর সিনিয়র নেতা আব্দুর রহিম মোল্লা, উপজেলা জামায়াতের ইসলামীর সাধারণ সম্পাদক আক্কাস আলী, তানোর পৌর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আজহার আলী সরদার, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সামসুদ্দিন মন্ডল, তানোর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী জিন্নাহ, তানোর পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব মোল্লা প্রমুখ।
এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপি এবং তাঁদের  সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ উপস্থিত
ছিলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতি, ধর্ম, বর্ণের মধ্যে বিভেদ হতে দেব না : ড. মঈন খান

error: Content is protected !!

তানোরে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

আপডেট টাইম : ১১:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :