ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু

আলিফ হোসেন:

রাজশাহীর তানোরে একলাছুর রহমান ওরফে আহাদ আলী (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। অনলাইন জুয়া ও পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি তানোর পৌর এলাকার রায়তান বাজে আকচা মহল্লার গোলাপ আলীর ছেলে।

বৃহস্পতিবার গভীর রাতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তার মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, আহাদ আলী রাজমিস্ত্রীর কাজ করতেন। কাজের পাশাপাশি তিনি অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়েন। সম্প্রতি একই এলাকার এক ব্যক্তি রাব্বানীর মাধ্যমে তিনি জুয়া খেলায় অংশ নেন বলে অভিযোগ রয়েছে। এতে প্রায় এক লাখ টাকা হারানোর পর তাকে টাকা পরিশোধের জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে স্থানীয়রা দাবি করেছেন।

এ নিয়ে পরিবারে অশান্তি ও মানসিক চাপের মধ্যে ছিলেন আহাদ। এসব কারণে বৃহস্পতিবার দিবাগত রাতে বাড়ির একটি ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ উঠেছে।

পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, ঘটনার পরপরই অভিযুক্ত হিসেবে আলোচিত রাব্বানী আত্মগোপন করেছেন।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃত আহাদের পরিবার অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দ্রষ্টব্য: মৃত্যুর কারণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত ময়নাতদন্ত ও পুলিশের তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু

আপডেট টাইম : ১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :