ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে ভিপি সম্পত্তি নিয়ে বিরোধ, প্রতিবেদন নিয়ে কালক্ষেপণের অভিযোগ

আলিফ হোসেন:

রাজশাহীর তানোরে ভিপি সম্পত্তি নিয়ে বিবাদমান দুপক্ষের মাঝে চরম বিরোধের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় উপজেলা ভূমি অফিস থেকে প্রতিবেদন দিতে কালক্ষেপণের অভিযোগ উঠেছে।

জানা গেছে, উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) করিমপুর মৌজায় খতিয়ান নম্বর-২৯, আরএস দাগ নম্বর-৮১, শ্রেণী ধানী, পরিমাণ ৫ দশমিক ১৪ একর সম্পত্তি রয়েছে।

স্থানীয়রা জানান, প্রায় ৫৫ বছর ধরে ভূমি উন্নয়ন কর পরিশোধ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন আয়ড়্যা মহল্লার মৃত সেকেন্দার আলীর পুত্র এনামুল হক ও শিবরামপুর মহল্লার মৃত জালাল উদ্দিনের পুত্র আবু সাইদ গং।

ভুক্তভোগীদের অভিযোগ, এমতাবস্থায় চাঁপাইনবাবগঞ্জের চরমোহনপুর-একরামপুর গ্রামের আয়েন উদ্দিন বিশ্বাসের পুত্র খাইরুল বিশ্বাস গং জাল দলিল সৃষ্টি করেন এবং ২০২৪ সালের ১৪ মার্চ রাজশাহী জেলা জজ আপীল ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের বিরুদ্ধে মামলা করেন। যার মামলা নম্বর-০৫/২০২৪ আপীল, ৪৮/২০১২ অর্পিত।

তবে অবিশ্বাস্যভাবে মাত্র আড়াই মাসের ব্যবধানে রাষ্ট্রপক্ষের বিপক্ষে মামলার একতরফা রায় হয়। অর্থাৎ ২০২৪ সালের ১৪ মার্চ মামলা হয় এবং ২০২৪ সালের ৫ মে মামলার রায় দেওয়া হয়। ভুক্তভোগীদের অভিযোগ, মামলায় তাদের আইনিভাবে মোকাবেলা করার কোনো সুযোগ না দেওয়ায় একতরফা রায় হয়েছে।

সূত্র বলছে, নীতিমালা অনুযায়ী যেখানে রাষ্ট্রের স্বার্থ রয়েছে সেখানে রাষ্ট্রপক্ষ কোনো মামলায় হেরে গেলে উচ্চ আদালতে আপীল করার কথা। কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি।

আবু সাইদ বলেন, ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি আবু সাইদ গং বাদী হয়ে খাইরুল বিশ্বাস গংকে বিবাদী করে আদালতে ১৪৪ ধারা মামলা করেন। যার মামলা নম্বর-তানোর-২০১পি/২৪। এ মামলায় ২০২৪ সালের ২ ডিসেম্বর আদালত রায় দেন। যেহেতু একতরফা রায় হয়েছে, সেহেতু রাষ্ট্রপক্ষের আপীল বা উচ্চ আদালতে রিট পিটিশন শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সম্পত্তি যাদের দখলে আছে তারাই ভোগদখল করবে।

এনামুল হক বলেন, ২০২৬ সালের ১০ মার্চ তিনি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট পিটিশন করেন, যার নম্বর-৩৪৩৭। যা উচ্চ আদালতে শুনানির তালিকায় রয়েছে।

এনামুল আরও বলেন, ২০২৫ সালের ২৮ জানুয়ারি তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা প্রতিবেদন দেন, উক্ত সম্পত্তিতে সরকারের স্বার্থ রয়েছে। রাষ্ট্রপক্ষের আপীলের সুযোগ আছে, রাষ্ট্রপক্ষ আপীল করবে। তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাদের দখলে রয়েছে তারাই ভোগদখল করবে।

অপরদিকে, ২০২৫ সালের ১০ নভেম্বর সিনিয়র সহকারী কমিশনার (ভিপি শাখা) এসএম রকিবুল উক্ত সম্পত্তি সরেজমিন তদন্ত করে তানোর উপজেলা ভূমি অফিসকে প্রতিবেদন দিতে বলেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও রহস্যজনক কারণে উপজেলা ভূমি অফিস থেকে এখনো কোনো প্রতিবেদন দেওয়া হয়নি।

এ বিষয়ে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে খাইরুল বিশ্বাস এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আদালত তাদের পক্ষে রায় দিয়েছেন। তাই এসব সম্পত্তির বৈধ মালিক তারা। কিন্তু সাইদ গং জোরপূর্বক সম্পত্তি দখল করছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন

error: Content is protected !!

তানোরে ভিপি সম্পত্তি নিয়ে বিরোধ, প্রতিবেদন নিয়ে কালক্ষেপণের অভিযোগ

আপডেট টাইম : ১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :