ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা আটক

আলিফ হোসেন:

রাজশাহীর তানোরে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তার চাচার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রোববার দুপুরে ভুক্তভোগীর স্বজন বাদী হয়ে তানোর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশের অভিযানে অভিযুক্তকে আটক করা হয়েছে।

অভিযুক্ত মকবুল হোসেন (৬০) উপজেলার তালন্দ ইউনিয়নের আড়াদিঘী গ্রামের মৃত খুশবোরের ছেলে। তিনি তিন সন্তানের জনক এবং ভুক্তভোগীর বড় চাচা।

মামলা, পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ২০ দিন আগে চিকিৎসার কথা বলে ভুক্তভোগীকে তার স্বামীর বাড়ি থেকে তানোরের আড়াদিঘী গ্রামে চাচার বাড়িতে নিয়ে আসা হয়। অভিযোগ রয়েছে, গত বুধবার রাতে পরিবারের অন্য সদস্যদের অনুপস্থিতির সুযোগে মকবুল হোসেন ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন।

মামলার বাদী জানান, পরদিন ভোরে তিনি ভুক্তভোগীর কক্ষে গিয়ে তাকে কান্নারত অবস্থায় দেখতে পান। পরে জানতে চাইলে ভুক্তভোগী অভিযোগ করেন, তার বড় চাচা তাকে ধর্ষণ করেছেন।

ভুক্তভোগীর স্বামী বলেন, “আমার স্ত্রীকে চিকিৎসার কথা বলে নিয়ে যাওয়া হয়েছিল। বাড়িতে ফিরে আসার পর থেকে সে কান্নাকাটি করছিল। পরে ঘটনার কথা জানতে পারি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

ভুক্তভোগীর সৎ ভাই বলেন, চিকিৎসার জন্য নিয়ে গেলেও তার কোনো চিকিৎসা করানো হয়নি। পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে এ ঘটনা ঘটানো হয়েছে বলে তারা জানতে পেরেছেন।

তানোর থানার সেকেন্ড অফিসার এসআই মাসুদের নেতৃত্বে অভিযান চালিয়ে মামলার দুই ঘণ্টার মধ্যেই অভিযুক্ত মকবুল হোসেনকে আটক করা হয়।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, “এ ঘটনায় একজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানোর প্রস্তুতি চলছে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

তানোরে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা আটক

আপডেট টাইম : ০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :