ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে বিয়ের দাবিতে অনশন

-ছবিঃ প্রতীকী।

রাজশাহীর তানোর উপজেলা কৃষক লীগের সভাপতি ও পাড়িশো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকমল সাহার পুত্র জয়ন্ত কুমার সাহার সঙ্গে বিয়ের দাবিতে তার বাড়িতে অনশনে বসেছেন অনার্স পড়ুয়া এক ছাত্রী। গত ১৬ জুন রোববার উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) পাড়িশো গ্রামে প্রধান শিক্ষক রাম কমল সাহার বাড়িতে এই ঘটনা ঘটেছে। এদিকে এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সন্ধ্যায় অনার্স পড়ুয়া ওই শিক্ষার্থী প্রেমিক জয়ন্ত কুমার সাহার খোঁজে তার বাড়িতে আসে।কিন্ত্ত তার আশার খবরে কৌশলে জয়ন্ত পালিয়ে যায়। এসময় ওই শিক্ষার্থী জয়ন্তের সঙ্গে তার বিয় না দিলে আত্মহননের হুমকি দিয়ে অনশনে বসেছে। অনশনে বসা ওই শিক্ষার্থীর ওপর মানসিক চাপ প্রয়োগ করায় তার জীবন অনেকটা সংকটাপন্ন বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, রামকমল সাহার পুত্র জয়ন্ত কুমার সাহা একটি বে-সরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। ভিকটিমের ভাষ্য, মুঠোফোনের সুত্রে পরিচয় এবং প্রায় দু’বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। কিন্ত্ত তিনি তাকে বিয়ের কথা বলায  জয়ন্ত বিয়ে করতে অস্বীকার ও তার সঙ্গে  সম্পর্ক ছেদ করেছে। ফলে বাধ্য হয়ে ওই শিক্ষার্থী জয়ন্তের সঙ্গে বিয়ের দাবিতে অনশনে বসেছে।
এবিষয়ে জানতে চাইলে জয়ন্ত কুমার সাহা অভিযোগ অস্বীকার করে বলেন, ওই মেয়ে তাকে ফাঁসাতে চাইছে। এবিষয়ে জানতে চাইলে রাম কমল সাহা বলেন, ওই মেয়ে যদি তার ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কের কোনো প্রমাণ দিতে পারেন তাহলে বিয়ে দিতে তাদের কোনো আপত্তি নাই। তিনি আরও বলেন, আগামিকাল মেয়ের পরিবারের লোকজন আসবে আসার পর দেখা যাক কি হয়।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, ঘটনা তিনি জেনেছেন। তবে কোনো লিখিত অভিযোগ পাননি। তিনি বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী আসবেন, রাজশাহী নগরের সড়কে পিচঢালাই, রাঙানো হচ্ছে দেয়াল

error: Content is protected !!

তানোরে বিয়ের দাবিতে অনশন

আপডেট টাইম : ১২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) উপজেলা প্রতিনিধি :