ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে বিদ্যুতের দু’কর্মকর্তার পালিয়ে রক্ষা !

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরে পল্লী বিদ্যুতের বকেয়া বিলের টাকা পরিশোধ করার পরেও অনৈতিক সুবিধা না পেয়ে ওয়্যারিং ইন্সপেক্টর অলিউল্লাহ ও ইলেক্ট্রিশিয়ান শান্ত গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করার চেস্টা করেন বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় বাকবিতন্ডার এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা হট্টগোল করে ওয়্যারিং ইন্সপেক্টর অলিউল্লাহ ও ইলেক্ট্রিশিয়ান শান্তকে পিটুনি দিয়ে আটকের চেস্টা করলে তারা পালিয়ে রক্ষা পায়। তবে ওয়্যারিং ইন্সপেক্টর অলিউল্লাহ ও ইলেক্ট্রিশিয়ান শান্ত অভিযোগ অস্বীকার করে বলেন মৃদু বাকবিতন্ডা হয়েছে। মঙ্গলবার (২১এপ্রিল) দুপুরে উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) শ্রীখন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীর প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয়। তবে এ ঘটনায় কোনো অভিযোগ বা মামলা হয়নি। কিন্তু এ খবর ছড়িয়ে পড়লে পল্লী বিদ্যুতের লোকজন ও স্থানীয়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) শ্রীখন্ডা গ্রামের কয়েকজন গ্রাহক অফিস-সংশ্লিষ্ট ইলেক্ট্রিশিয়ান নাজমুলের কাছে বকেয়া বিলের টাকা দেন। কিন্তু নাজমুল অফিসে টাকা জমা দেননি। এরই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করতে যান ওয়্যারিং ইন্সপেক্টর অলিউল্লাহ ও ইলেক্ট্রিশিয়ান শান্ত।

এসময় গ্রাহকগণ বলেন, তারা নাজমুলকে বিলের টাকা দিয়েছেন। কিন্তু কর্মকর্তারা তা আমলে না নিয়ে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, গালমন্দ ও কটাক্ষ করেন। এ সময় গ্রাহক ও স্থানীয়রা উত্তেজিত হয়ে ওয়্যারিং ইন্সপেক্টর অলিউল্লাহ ও ইলেক্ট্রিশিয়ান শান্তকে ধাক্কাধাক্কি মারধর ও স্বজরে লাথি মারে। পরে বাধ্য হয়ে পুনরায় সংযোগ দেওয়া হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

গ্রাহক ও স্থানীয়রা জানান, দেশে জ্বালানি সংকটের কারণে দিনরাত বিদ্যুতের লোডশেডিং চলছে। প্রয়োজনের সময় বিদ্যুৎ পাওয়া যায় না। তারা দীর্ঘদিন ধরে নাজমুলের মাধ্যমে বিল পরিশোধ করে আসছেন। বিষয়টি অফিসকে জানালেও সংযোগ বিচ্ছিন্ন না করার অনুরোধ শোনা হয়নি। উল্টো সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা ও গালগালি করা হয়, যা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়।
এবিষয়ে জানতে চাইলে ওয়্যারিং ইন্সপেক্টর অলিউল্লাহ ও ইলেক্ট্রেশিয়ান শান্ত তারা অভিযোগ অস্বীকার করে বলেন, মারপিট হয়নি, শুধু ধাক্কাধাক্কি হয়েছে। বিলের টাকা পরিশোধের পর সংযোগ চালু করে দেওয়া হয়েছে। আর পালিয়ে আশার অভিযোগ সঠিক নয়।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি তানোর জোনের (ডিজিএম) রেজাউল করিম খাঁন জানান, মারপিট হয়নি। নাজমুল নামে এক স্থানীয় ইলেক্ট্রিশিয়ানের কাছে গ্রাহকরা বিলের টাকা দিয়েছিলেন, কিন্তু তা অফিসে জমা না দেওয়ায় হট্টগোল হয়। পরে বিষয়টি সমাধান হয়েছে বলে তিনি শুনেছেন। তিনি ছুটিতে আছেন বলেও জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি, এইচএসসি পাসেই আবেদন

error: Content is protected !!

তানোরে বিদ্যুতের দু’কর্মকর্তার পালিয়ে রক্ষা !

আপডেট টাইম : ১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :