ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে বিজ্ঞান মেলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

আলিফ হোসেন:

“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলায় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এবং দুইদিনব্যাপী বিজ্ঞান মেলা।

রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার শুভ উদ্বোধন করা হয়। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮টি স্টল দেওয়া হয়েছে। এসব স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক মডেল ও প্রযুক্তিনির্ভর নানা ধারণা উপস্থাপন করছে।

মেলার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যা তাদের বিজ্ঞানচর্চা ও সৃজনশীলতা বিকাশে সহায়ক ভূমিকা পালন করছে।

উপজেলা সহকারী প্রোগ্রামার জাহাঙ্গীর আলমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, সমাজসেবা কর্মকর্তা সহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সায়মা আঞ্জুমান, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলী প্রমুখ।

এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করার কথা থাকলেও জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি সভা থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

উদ্বোধনের পর অতিথিরা মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজের প্রশংসা করেন। আয়োজকদের মতে, বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে বিক্ষোভে ‘গোদি মিডিয়ার’ সাংবাদিকেরা কেন তোপের মুখে

error: Content is protected !!

তানোরে বিজ্ঞান মেলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :