ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে বিএনপি নেতা মিজানের মতবিনিময়

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান পৌর এলাকার সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন। জানা গেছে, গত ৫  সেপ্টেম্বর বৃহস্পতিবার তানোর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করা হয়।
মিজানুর রহমান মিজান মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন। এদিকে একইদিন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন মিজানুর রহমান মিজান।
এ সময় মিজানুর রহমান মিজান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার  দেশ নায়ক তারেক রহমানের আদর্শ বুকে ধারণ করে আমাদের সকলকে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, দেশ পরিচালনায় বিএনপি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেমন কোনো বিকল্প নাই, তেমনি রাজনৈতিক লক্ষ্যে পৌচ্ছাতে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে  ঐক্যবদ্ধ বিএনপির কোনো বিকল্প নাই।
তিনি বলেন, বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে নিজেদের অস্থিত্ব রক্ষায় যেমন ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রয়োজন: তেমনি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক গণতন্ত্রের ধারক-বাহক বিএনপিকেও ঐক্যবদ্ধ হতে হবে, অন্যথায় বিএনপির পক্ষে তার রাজনৈতিক লক্ষ্যে পৌচ্ছা ও শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করা কঠিন হবে।
তিনি বলেন, বিএনপি’র রাজনতিক দর্শন, শহীদ জিয়ার আদর্শ এবং ১৯ দফার কথা কেবল মুখে বললই দায়িত্ব শেষ হয়ে যায় না। বিএনপি’র রাজনৈতিক দর্শন কি, অর্থনৈতিক কর্মসূচী তথা উৎপাদন, উনয়ন, বিনিয়াগ-কর্মসংস্থান আধিপত্যবাদ-সামরাজ্যবাদ কি ও তার ক্ষতির দিকগুলো সম্পর্কে স্পষ্ট বক্তব্য থাকতে হবে।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ব্যাহত করতে  ক্ষমতাচ্যুৎ আওয়ামী লীগ দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। তারা  লুটপাট ও জ্বালাও-পোড়াও করে বিএনপির ওপর দোষ চাপিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেস্টা করছে। তিনি বলেন, আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র  প্রতিরোধ ও তাদের রুখে দিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। আপোষহীন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে  আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ বিএনপিকে নিয়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগ অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি বিএনপিকে জ্ঞানভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে এজন্য ঐক্যবদ্ধ বিএনপির কোনো বিকল্প নাই। তৃণমুল নেতাকর্মীদের মাঝে পৌচ্ছে দিতে হাবে  বিএনপি তথা শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন।
তার মতে, মূখে কেবল শহীদ জিয়ার স্বপ্নের কথা বললেই দায়িত্ব শেষ হয়ে যায় না। বিএনপির রাজনৈতিক দর্শন কি, অর্থনৈতিক কর্মসূচী তথা উৎপাদন, উন্নয়ন, বিনিয়োগ-কর্মসংস্থান এবং আধিপত্যবাদ-সম্প্রসারণবাদ কি ও তার ক্ষতির দিকগুলো সম্পর্কে স্পষ্ট বক্তব্য থাকতে হবে। আমরা যে স্বাধীনতা-সার্বভৌমত্বের ন্যায় প্রশ্নে আপোষহীণ সে বিষয়টি সকল নেতাকর্মীদের হৃদয়ে প্রতিষ্ঠা করতে হবে। তা ছড়িয়ে দিতে হবে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে আমরা কি পেয়েছি। আমরা কেনো বিএনপি করি, অন্যদলের সঙ্গে বিএনপির পার্থক্য কি, মানুষ কেনো বিএনপিকে ভালোবাসে ও সমর্থন করে-এসব বিষয়ে তৃণমুল পর্যায় থেকে শুরু করে সকল নেতাকর্মীদের মাঝে সুস্পষ্ট ধারণা তথা দিক নির্দেশনা থাকতে হবে। তাহলে তারা দলের প্রতি আরও বেশী নিবেদিত হয়ে কাজ করতে পারবেন।
তিনি বলেন, আগামীতে ঐক্যবদ্ধ বিএনপিকে নিয়ে এলাকায় বিএনপিকে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী, বেগবান ও সু-প্রতিষ্ঠিত করা হবে। পাশাপাশি এই অঞ্চলে বিএনপির রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। বিএনপি হলো অসাম্প্রদায়িক, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। মানুষ তাদের ভাগ্যের উন্নয়ন ঘটাতেই বিএনপিকে বার বার রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। সাধারণ মানুষের ভাত ও ভোটের অধিকার রক্ষায় বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে, আগামীতেও যাবে। তিনি বলেন, ক্ষমতাচ্যুৎ আওয়ামী লীগ  দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতি সৃস্টির পাঁয়তারা শুরু করেছে। এর বিচার তিনি জনগণের উপর ছেড়ে দিয়ে বলেন, আগামিতে দেশের মানুষ আওয়ামী লীগের বিচার করবেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি পরিস্থিতিসহ অর্থনীতি স্থিতিশীল হতে ২ বছর সময় লাগবে, জানালেন অর্থমন্ত্রী

error: Content is protected !!

তানোরে বিএনপি নেতা মিজানের মতবিনিময়

আপডেট টাইম : ০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :