ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

তানোরে বিএনপি-জামাতের গণসংযোগ ও নির্বাচনী কার্যালয় উদ্বোধন

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরে মুন্ডমালা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আইড়া মোড়ে বিএনপির নির্বাচনী কার্যালয উদ্বোধন,পথসভা ও বিভিন্ন এলাকার গনসংযোগ করেছেন বিএনপির মনোনীত (ধানের শীষ প্রতীক) প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে তিনি ফিতা কেটে নির্বাচনী কার্যলয় উদ্বোধন ও পথসভায় বক্তব্য রাখেন। এর আগে বাধাইড় ইউপির জুমার পাড়া কর্মিসভা এবং মুন্ডমালা বাজারে ও পাঁচন্দর এলাকায় গনসংযোগ করেন।

এসময় সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির (ভারপ্রাপ্ত) সম্পাদক ব্যারিস্টার মাহাফুজুর রহমান মিলন, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা বিএনপি আহবায়ক আখেরুজ্জামান হান্নান, মুন্ডমালা পৌর বিএনপির আহবায়ক মোজাম্মেল হক, সদস্য সচিব আতাউর রহমান, মুন্ডুমালা পৌর বিএনপির সম্পাদক তৌহিদুর রহমান রেজা, সাবেক সম্পাদক ফিরজ কবির ও রাজশাহী জেলা যুবদলের যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম অরন্য কুসুম,জেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক আব্দুর রশিদ ও তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডলপ্রমুখ।এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা এবং কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন।

অপরদিকে একই দিন তানোর উপজেলা জামাতের আমির মাওলানা আলমগীর হোসেন দলীয় নেতা ও কর্মী-সমর্থকদের নিয়ে বাধাইড় ইউপির উচাডাঙ্গা ও পাঁচন্দর ইউপির যুগিশোসহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ও পাড়া-মহল্লার দোকানপাটে গিয়ে দিনভর গনসংযোগ করেন।শনিবার জামায়াতের মনোনীত প্রার্থী (প্রতিক দাঁড়ি পাল্লা) ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান মুন্ডমালা পৌর এলাকার বিভিন্ন মহল্লা ও হাট-বাজারে গনসংযোগ এবং পথসভা করবেন বলে জানান তানোর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কবরের ফুলগাছ চুরি, পুরো গ্রামে ফুলগাছ লাগিয়ে চোরকে অভিনব জবাব যুবকের

error: Content is protected !!

তানোরে বিএনপি-জামাতের গণসংযোগ ও নির্বাচনী কার্যালয় উদ্বোধন

আপডেট টাইম : ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :