ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রাজশাহীর তানোরে আন্তঃ উপজেলা বালক অনুর্ধ্ব ১৭ জাতির জনক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন করা হয়েছে।

জানা গেছে, গত ৯ জুলাই মঙ্গলবার উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু  ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান এবং  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান তানভির রেজা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা  সাইফুল্লাহ আহম্মেদ, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান,  উপজেলা সমাজসেবা  কর্মকর্তা মোহাম্মদ হোসেন, মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, বাঁধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, জনস্বাস্থ্য প্রকৌশলী জাকির হোসেন, পারিশো দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম কমল সাহা, আওয়ামী লীগ নেতা সুফি কামাল মিন্টু প্রমুখ ।

উদ্বোধনী দিনের খেলায় বাঁধাইড় ইউনিয়ন বনাম চাঁন্দুড়িয়া ইউনিয়নের খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য  থাকায় ট্রাইবেকারে ২-১ গোলে বাঁধাইড় ইউনিয়ন বিজয়ী হয়। দ্বিতীয় ম্যাচে তানোর পৌরসভা বনাম মুন্ডুমালা পৌরসভা অংশ গ্রহন করেন।  নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য  থাকায় ট্রাইবেকারে ৫-৩ গোলে তানোর পৌরসভা বিজয়ী হয়। খেলার রেফারির দায়িত্ব পালন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শরীর চর্চা শিক্ষক আব্দুল বারি, সোহরাব হোসেন, হাফিজুর রহমান, খাইরুল ইসলাম, নজরুল ইসলাম এবং কামরুজ্জামান। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি এজেন্সিগুলোর কারণেই ভারতীয় ভিসা পেতে জটিলতা: ডেপুটি হাইকমিশনার

error: Content is protected !!

তানোরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আপডেট টাইম : ১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :