রাজশাহীর তানোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক (অনূর্ধ-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় উপজেলার কামারগাঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) ৩ গোলে তালন্দ ইউনিয়ন পরিষদকে (ইউপি) পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
গত সোমবার (১৫ জুলাই) বিকেলে উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-১ (গোদাগাড়ী- তানোর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, প্যানেল চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, ভাইস চেয়ারম্যান তানভীর রেজা প্রমুখ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান সালমান হাবীব, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাঁসদাক, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং শতশত দর্শকেরা উপস্থিত ছিলেন।
- আরও পড়ুনঃ e Paper-17.07.2024
এদিকে, একইদিন (সোমবার) দুপুরে উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে পর্যায়ক্রমে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা এবং উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভাতেও প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) উপজেলা প্রতিনিধি 






















