ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

তানোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরে উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩এপ্রিল) উপজেলা সদরের ডাকবাংলো মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত ফাইনালে বালক বিভাগে তানোর পৌরসভার চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় চান্দুড়িয়া ইউনিয়নের গাগরন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় চান্দুড়িয়া ইউনিয়নের কাঠালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয় মুন্ডুমালা পৌরসভার টেটনা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলার দুই পৌরসভা ও সাত ইউনিয়নের ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালকে ঘিরে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা উপভোগ করতে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

ফাইনাল খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান ফাইনাল খেলার সভাপতিত্ব করেন এবং পুরস্কার বিতরণ করেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী। এর আগে ২২ এপ্রিল সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন ইউএনও নাঈমা খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমানের। তবে ঢাকায় জরুরি কাজে ব্যস্ত থাকায় তিনি উপস্থিত হতে পারেননি। তাঁর পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলমগীর হোসেন,সেক্রেটারী ডিএম আক্কাস,পাঁচন্দর ইউপি আমির মাওলানা জুয়েল রানা,মাহাবুব চৌধুরী,এছাড়া তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা, সহকারী শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ বার্নাবাস হাসদাক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যরা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং দলগত মনোভাব গড়ে তুলতেই এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

তানোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

আপডেট টাইম : ০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :