দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
৫৫
বার পঠিত
তানোরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৭
আলিফ হোসেনঃ রাজশাহীর তানোর থানা পুলিশের অপরাধবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৭ জনকে আটক করা হয়েছে। জানা গেছে, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ এর দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মাসুদ রানার নেতৃত্বে বৃহস্পতিবার (১২মার্চ) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এসব অপরাধীদের আটক করা হয়েছে। পরেরদিন শুক্রবার আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আটককৃতরা হলেন, উপজেলার মুন্ডুমালা মিশনপাড়া ইগ্নেশিউস টুডু(২৪) ও বিকাশ কর্মকার (২৪), চাপড়া মিরাপাড়া গ্রামের মোসাঃ পারুল (৪৫),রায়তান আকচা গ্রামের মোসাঃ বুলবুলী বিবি(৩২), চাপড়া মিরাপাড়া গ্রামের ছাবের আলী(৪০) সোহাগ আলী(২৪) ও রনি (১৯)।
আলিফ হোসেনঃ
রাজশাহীর তানোর থানা পুলিশের অপরাধবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৭ জনকে আটক করা হয়েছে। জানা গেছে, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ এর দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মাসুদ রানার নেতৃত্বে বৃহস্পতিবার (১২মার্চ) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এসব অপরাধীদের আটক করা হয়েছে।
পরেরদিন শুক্রবার আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।