ফিরোজ আলম:
রাজশাহীর তানোরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোজাম্মেল হক তুজাল (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে গাঁজা বিক্রির ২৫ হাজার ৬৮০ টাকা নগদও উদ্ধার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. মাসুদ পারভেজের নির্দেশনায় এসআই মাসউদ আলী, এসআই জাহাঙ্গীর আলম ও এএসআই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে কামারগাঁ ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে মোজাম্মেল হক তুজালকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির ২৫ হাজার ৬৮০ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের অভিযোগের পর অভিযানে ওই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. মাসুদ পারভেজ বলেন, “মাদকের বিরুদ্ধে তানোর পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। সমাজকে মাদকমুক্ত রাখতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। কোনো মাদক কারবারি, যতই প্রভাবশালী হোক না কেন, আইনের বাইরে থাকতে পারবে না।”
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 























