ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীর তানোরে পূর্ব বিরোধের জেরে পুকুরের মাছ  লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশিক রানা সুইট বাদি হয়ে নারায়নপুর গ্রামের জামাল উদ্দিনসহ ৫ জনের  বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)  কাছে লিখিত অভিযোগকরেছেন।
গত সোমবার উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) নারায়নপুর গ্রামে এই মাছ লুটের ঘটনা ঘটেছে। এতে গ্রামবাসির মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) নারায়নপুর মৌজার, আরএস ১২৯ নম্বর খতিয়ানে ১৯ শতকের একটি পুকুর রয়েছে। এদিকে ক্রয় ও ওয়ারিশ সুত্রে দীর্ঘদিন যাবত পুকুরটি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন আয়ান উদ্দিন। তবে আয়ান উদ্দিনের কাছে থেকে লীজ নিয়ে দীর্ঘদিন  ধরে পুকুরে মাছ চাষ করে আসছেন আশিক রানা সুইট।
এমতাবস্থায় পূর্ববিরোধের জেরে গত সোমবার পুকুর জবর দখল করে বিভিন্ন প্রজাতির প্রায় ৬ মন মাছ লুট করেছে জামাল উদ্দিন। এতে তার প্রায় ৪৮ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে। এ বিষয়ে আশিক রানা সুইট জানান, তিনি দীর্ঘদিন ধরে  এই পুকুরে মাছ চাষ করে আসছেন। কিন্তু পূর্ববিরোধের জেরে জামাল উদ্দিন লাঠিয়াল বাহিনী  নিয়ে চর দখলের মতো পুকুর দখল করে মাছ লুট করেছে। এ সময় তিনি তার পরিবারের লোকজন নিয়ে বাধা দিতে গেলে  তাদের প্রাণনাশের হুমকি প্রদান করে জামাল উদ্দিন।
তিনি আরো বলেন, তারা লুট করা মাছ  ভাগবাটোয়ারা করার সময় নিজেরা মারপিট করে  মেডিকেলে ভর্তি হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ অন্যায় ভাবে দখল বাজ বা লুটপাটের সাথে জড়িত থাকলে কোন ছাড় দেয়া হবে না।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতি, ধর্ম, বর্ণের মধ্যে বিভেদ হতে দেব না : ড. মঈন খান

error: Content is protected !!

তানোরে পুকুরের মাছ লুটের অভিযোগ

আপডেট টাইম : ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :