ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে পাচারকালে ৬০ বস্তা সার জব্দ

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরের সীমান্তবর্তী নওগাঁর মান্দা দেলুয়াবাড়ি এলাকা থেকে তানোর উপজেলার তালন্দ বাজারে পাচারকালে ৬০ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে।সোমবার (২৪ নভেম্বর) দুপুরে তানোর-দেলুয়াবাড়ি রাস্তার মান্দার ভারশোঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) মোড় এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তায় সারগুলো জব্দ করে স্থানীয় প্রশাসন। এদিকে স্থানীয় কৃষকেরা সার পাচারের সঙ্গে জড়িত ডিলার আশরাফ আলীর লাইসেন্স বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। তারা বলেন, এই ডিলার দীর্ঘদিন যাবত সার পাচার করে আসছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার দুপুরে দেলুয়াবাড়ি বাজার থেকে তিনটি ভটভটিতে ৪০ বস্তা এমওপি এবং ২০ বস্তা টিএসপি সার লোড দিয়ে রাজশাহীর তানোর উপজেলার তালন্দ বাজার এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। সারগুলো পাচার হচ্ছে এমন সন্দেহে স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়।

পরে সেনাবাহিনীর সহায়তায় তানোর-দেলুয়াবাড়ি রাস্তার ভারশোঁ মোড় এলাকায় অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়। ভটভটির চালক শাহিন আলম বলেন, সারগুলো হোসেনপুর এলাকার কৃষক ওবাইদুল হক দেলুয়াবাড়ি বাজারের বিসিআইসি ডিলার আশরাফ ট্রেডার্স ও খুচরা ব্যবসায়ী রবিনের কাছ থেকে কিনে নেন। সেগুলো তালন্দ বাজার এলাকায় নিয়ে যাওয়ার জন্য তাদের তিনটি ভটভটি ভাড়া করেন কৃষক ওবাইদুল হক। পথে ভারশোঁ এলাকায় সেগুলো আটক করে সেনাবাহিনী ও প্রশাসন।

এবিষয়ে মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, সারগুলো রাজশাহীর তানোর এলাকায় পাচার করা হচ্ছিল এমন সংবাদে সেনাবাহিনী ও এসিল্যাণ্ডের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জব্দ করা ৪০ বস্তা এমওপি ও ২০ টিএসপি সার কুসুম্বা ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, জব্দকৃত সারগুলো কৃষি কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়রা বলেন, সারগুলো তো উড়ে আসেনি, তাই তদন্ত করে সার পাচারের সঙ্গে জড়িত ডিলারের লাইসেন্স বাতিল করা হোক।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কৃষিঋণের ৪২% খেলাপি

error: Content is protected !!

তানোরে পাচারকালে ৬০ বস্তা সার জব্দ

আপডেট টাইম : ০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :