ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বিতরণ

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরে বিকল্প কর্মসংস্থান ও জীবিকায়নে সহায়তার লক্ষ্যে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামুল্য বকনা বাছুর বিতরণ করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার (১৪মে) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ১৮ জন নিবন্ধিত জেলের মাঝে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়। এটি বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর।

এদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বকনা বাছুর বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী এবং বিএমডির সহকারী প্রকৌশলী নাইমুল হাসানপ্রমুখ। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, জবই বিল ও পার্শ্ববর্তী বিল এলাকার মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করতেই এই সহায়তা দেওয়া হয়েছে।

উপকারভোগী জেলেরা জানান, বকনা বাছুর পেয়ে তারা লালন-পালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আশা করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন,বিল এলাকায় মাছের প্রাপ্যতা কমে যাওয়ায় জেলেদের বিকল্প আয়ের ব্যবস্থা হিসেবে এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অস্ত্রোপচারের পর বমি বমি ভাব কমাতে সাহায্য করতে পারে নয়েস ক্যান্সেলিং হেডফোন

error: Content is protected !!

তানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বিতরণ

আপডেট টাইম : ০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :