ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে ধানক্ষেত থেকে কৃষকের লাশ উদ্ধার

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোর পৌর এলাকার গোকুল মহল্লার ধানক্ষেত থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯আগষ্ট) রাত সাড়ে ৮টার দিকে তানোর থানা পুলিশ ধানক্ষেত থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করেন। ওই কৃষকের নাম রসুল মন্ডল (৬০)। তিনি তানোর পৌর এলাকার গোকুল গ্রামের মৃত লকি মন্ডলের পুত্র।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি ওই কৃষক। শনিবার সন্ধ্যার দিকে গোকুল গ্রামের এক ব্যাক্তি ঘাস কাটার সময় জমিতে তার লাশ দেখে পরিবার ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৮ টার দিকে লাশ উদ্ধার করে তানোর থানায় নিয়ে আসেন।

নিহতের পুত্র আতাউর মন্ডল বলেন, আমরা ১ ভাই ২ বোন সবারই বিয়ে হয়ে গেছে, আমার মা গত ৫ বছর আগে মারা গেছেন। আমার বাবা আমার বাড়িতেই থাকেন। গত শুক্রবার সকালে গ্রামের মোড়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। মনে করেছি কোথাও বেড়াতে গেছে। সন্ধ্যার পর গ্রামের লোকজনের মুখে বাবার লাশ জমিতে পড়ে থাকার খবর পেলাম।

তিনি বলেন, যে জমিতে আমার বাবার লাশ পড়েছিলো ওই ২ কাঠা জমি এবছরই আমাদের গ্রামেরই এবারত নামের এক ব্যক্তির কাছ থেকে কটে নিয়ে আমার বাবা ধান চাষ করেছেন। মাঝে মাঝে জমিতে ঘাস নিংড়ানি পরিচর্যার জন্য আসেন বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা বলেন মাঝে মাঝে এই ব্যাক্তিকে জমিতে আসতে দেখা যায়। স্টোক জনিত কারনে মৃত্যু হতে পারে বলেও ধারনা তাদের।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ধানক্ষেত থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় তানোর থানায় একটি (ইউডি) মামলা দায়ের করে ময়না তদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হবে। পরিবারের বরাত দিয়ে ওসি আরো বলেন, বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। স্টোক জনিত কারনেও তার মৃত্যু হতে পারে বলেও জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

তানোরে ধানক্ষেত থেকে কৃষকের লাশ উদ্ধার

আপডেট টাইম : ১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :